চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মাথায় ঋণের বোঝা! বাড়তি আয়ের খোঁজে ভিন রাজ্যে গিয়ে দুর্ঘটনায় মৃত ২

নিজস্ব প্রতিনিধি, বিজয়বাড়া: বিপুল ঋণের বোঝা মাথায় নিয়ে ভিন রাজ্যের কাজ করতে গিয়েছিলেন মালদার দুই শ্রমিক। কাজ থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ওই দুই পরিযায়ী শ্রমিকের। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে মালদার মৃত শ্রমিকদের পরিবারে। কর্নাটকের বিজয়বাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।

জানা গিয়েছে দুই পরিযায়ী শ্রমিক আসলাম শেখ (১৮) ও রেকাবাত শেখ (৬০)। ইংরেজবাজার ব্লকের মিল্কি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা তাঁরা। দিনের বোঝা কমাতে পাঁচ মাস আগে ভিন্ন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন বছর ৬০-র আসলাম শেখ। দেড় মাস আগে সেখানেই কাজ করতে চান রেকাবাদ শেখ। কাজ সেরে বৃহস্পতিবার পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরছিলেন তাঁরা। তাদের সঙ্গে আরও কয়েকজন শ্রমিক ছিলেন। কর্ণাটকের বিজয়বাড়া এলাকায় একটি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে পিকআপ ভ্যানটির। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে আসলাম ও রেকাবাতের। এই ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাদেরকে উদ্ধার করে তা নিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে।

মৃতদের পরিবার সূত্রে খবর, ঋণের বোঝা মাথায় থাকায় ভিন রাজ্যে অতিরিক্ত আয়ের জন্য গিয়েছিলেন আসলাম। পরিবারে একমাত্র উপার্জনকারী ছিল সে। স্যার কিভাবে চলবে সেটাই চিন্তার। মালদা শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে তাদের পরিবারের সঙ্গে দেখা করেছেন তা নিয়েও জেলা পরিষদের সদস্য জুয়েল রহমান সিদ্দিকী। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে মৃতদের দেহ বাড়িতে ফিরিয়ে আনা হবে। মৃতদের পরিবারের মাথায় রয়েছে ঋণের বোঝা। সেটা কী করে মেটানো হবে, সেই জন্য চিন্তা বেড়েছে পরিবারে।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ