পরকীয়া সন্দেহে দুই পুরুষ ও এক মহিলাকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে মারধর, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি, পুরী: বিজেপি শাসিত রাজ্যে চাঞ্চল্যকর ঘটনা। পরকীয়া সন্দেহে দুই পুরুষ এবং এক মহিলাকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে মারধর করল গ্রামবাসীরা। এমনকি লাঠি দিয়েও তিনজনকে পেটানোর অভিযোগ ঊঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ওড়িশার কাশীপুর গ্রামে। কাশীপুর গ্রামের ওই মহিলা বিবাহিত এবং দুই সন্তানের মা। তিনি দুই পুরুষের সঙ্গে বাইকে করে ময়ূরভঞ্জ জেলার জশিপুর সাপ্তাহিক বাজারে গিয়েছিলেন বাজার করতে। সেখান থেকে তিনজন মিলে যখন ফিরছিলেন সেই সময়েই মহিলার পরিবারের সদস্যরা তাদের দেখতে পান। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় বচসা। পরিবারের সদস্যরা অভিযোগ করে জানান, দুই পুরুষের একজনের সঙ্গে সম্পর্কে ছিলেন মহিলা। বাদানুবাদ হতে হতেই উন্মত্ত গ্রামবাসীরা তাদের তিনজনকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে মারধর করতে শুরু করে।

তিনজনকে মারধরের ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যেখানে দেখা যাচ্ছে, গ্রামবাসীরা পালাক্রমে মহিলা এবং পুরুষদের মারধর করছে। কাউকে কাউকে আবার তাদের ঘুষি, লাথি এবং লাঠি দিয়ে মারতেও দেখা গিয়েছে। একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মহিলার সঙ্গে বাজারে যাওয়া পুরুষদের মধ্যে একজন তার শ্বশুরবাড়ির খুব ঘনিষ্ঠ ছিলেন এবং তার ভাইয়ের মতো ছিলেন, কিন্তু তবুও তার কাকা এবং অন্যরা সন্দেহ করতে পারেননি যে মহিলার সঙ্গে তার সম্পর্ক রয়েছে। খবর জানাজানি হতেই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। দুই পুরুষ ও মহিলাকে উদ্ধার করে পুলিশই হাসপাতালে নিয়ে যায়। এক পুলিশকর্তা জানিয়েছেন ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

চিনের ৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

দীপাবলিতে হাতে আতশবাজি ফেটে প্রাণ গেল ১০ বছরের খুদের 

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক