শেষকৃত্যের পয়সা নেই, ১০ দিন ধরে মায়ের মৃতদেহ আগলে দুই মেয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি : অভাবের সংসার, শেষকৃত্য শেষ করার জন্য হাতে নেই অর্থ। তাই বাধ্য হয়ে মায়ের মৃতদেহ আগলে বসে রইল দুই মেয়ে। মৃতার নাম সি ললিতা। বেশ কিছুদিন ধরেই তিনি শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। গত সপ্তাহে তাঁর মৃত্যু হয়। তার মৃত্যুর পর দেহের সৎকার না করেই ওই বাড়িতে বসবাস করছিলেন মৃতার দুই মেয়ে। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ আধিকারিকরা। পুরো বিয়টি খতিয়ে দেখছে তাঁরা। 

প্রতিবেশীরা জানান বেশ কিছু দিন ওই বাড়ি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। এমন পচা দুর্গন্ধ বের হচ্ছিল যে বমি হয়ে যাবার জোগাড়। এরপর তাদের সন্দেহ আরও বাড়ে। সঙ্গে সঙ্গে তারা পুলিশে খবর দেন। এরপরই তদন্ত শুরু করে পুলিশ। 

তদন্তকরীরা জানিয়েছেন,  খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছোন। বন্ধ একটি ঘর থেকে বাজে দুর্গন্ধ ভেসে আসে। এরপর ওই বন্ধ ঘর থেকে ললিতার পচাগলা দেহ উদ্ধার করেন।  একইসঙ্গে পুলিশ আরও জানিয়েছে, প্রায় ১০ দিন ধরে মৃতদেহটি ঘরের মধ্যেই পড়েছিল। ওই মৃতদেহটির সঙ্গেই দিন কাটাচ্ছিলেন দুই বোন। অবশেষে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ললিতার একজন মেয়ের নাম ২৫ বছর বয়সী রাভালিকা অন্যজন হল ২২ বছর বয়সী অশভিতা। রাভালিকা একটি শাড়ির দোকানে কাজ করেন। অশভিতা পেশায় একজন ‘ইভেন্ট প্ল্যানার’। 

উল্লেখ্য ললিতার স্বামী ২০২০ সালে পরিবারিক বিবাদের জেরে বাড়ি ছেড়ে চলে যান। তারপর থেকেই বাড়িতে আর্থিক অভাব অনটন শুরু হয়। তাদের মা ললিতা সংসার চালাতে হিমশিম খেত। এভাবেই দিন কাটছিল। হঠাৎ ললিতার মৃত্যু হয়। এদিকে শেকৃত্যের জন্য টাকা জোগাড় করতে না পেরে মৃতদেহ ওইভাবেই ফেলে রেখে দেয় দুই বোন। স্থানীয়দের সন্দেহ হতে পুলিশে খবর দেওয়া হয়।

শ্রাবণের চতুর্থ সোমবারে তিন রাজযোগের সৃষ্টি, শিবের আশীর্বাদে আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: কথাবার্তায় সংযম রাখুন, নয়তো বড় বিপদে পড়বেন… 

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের