অস্ত্র ত্যাগ করে সমাজের মূল স্রোতে, ছত্তিশগড়ে একসঙ্গে ২২ মাওবাদীর আত্মসমর্পণ

মাওবাদী নিধন অভিযানে ফের বড় সাফল্য ভারতীয় নিরাপত্তা বাহিনীর। তবে এবার আর গুলিযুদ্ধে খতম করতে হয়নি জঙ্গিদের। নিজেরাই আত্মসমর্পণ করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাওবাদী নিধন অভিযানে ফের বড় সাফল্য ভারতীয় নিরাপত্তা বাহিনীর। তবে এবার আর গুলিযুদ্ধে খতম করতে হয়নি জঙ্গিদের। নিজেরাই আত্মসমর্পণ করেছে। শুক্রবার (১৮ এপ্রিল) ছত্তিশগড়ের সুকুমা জেলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে কমপক্ষে ২২ জন মাওবাদী। পুলিশ সূত্রের মতে, এদের মধ্যে ১২ জনের মাথার দাম ৪০.৫ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন ছত্তিশগড়ের সুকমা জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট কিরণ চওয়ণ। তাঁর কথায়, শুক্রবার নয়জন মহিলা-সহ ২২ মাওবাদী পুলিশ এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আত্মসমর্পণ করেছে। এবং তাঁরা পুলিশের কাছে স্থানীয় আদিবাসীদের উপর নৃশংসতার জন্যে হতাশা প্রকাশ করেছেন। পুলিশ কর্মকর্তা আরও জানিয়েছেন, আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে বেশিরভাগই মাদ (ছত্তিশগড়) এবং নুয়াপাড়া (ওড়িশা) মাওবাদী বিভাগে সক্রিয় ছিল।

আত্মসমর্পণকারী জঙ্গী দের মধ্যে রয়েছেন, মাওবাদীদের মাদ ডিভিশনের অধীনে PLGA (পিপলস লিবারেশন গেরিলা আর্মি) কোম্পানি নং ১-এর ডেপুটি কমান্ডার মুচাকি জোগা (৩৩) এবং তাঁর স্ত্রী মুচাকি জোগি (২৮) এবং একই স্কোয়াডের আরও সদস্য, যাদের প্রত্যেকের জন্য ৮ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল পুলিশের তরফ থেকে। এছাড়াও অন্যদের মধ্যে ছিলেন কিকিড় দেব (৩০) এবং মনোজ ওরফে দুধি বুধরা (২৮)। তারা উভয়ই মাওবাদীদের এলাকা কমিটির সদস্য, যাদের প্রত্যেকের জন্য ৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এছাড়াও আত্মসমর্পণকারী সাতজন মাওবাদীদের মধ্যে প্রত্যেকের জন্য ২ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এবং একজন জঙ্গীর জন্য ৫০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। পুলিশ কর্মকর্তা আরও জানিয়েছেন, এর আগে আত্মসমর্পণকারী মাওবাদীরা নিরাপত্তা বাহিনীর উপর একাধিক হামলা করেছেন। অবশেষে তাঁরা নিজেরাই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। এবং এতে জেলা পুলিশ, জেলা রিজার্ভ গার্ড (DRG), CRPF বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রয়েছে। ইতিমধ্যে আত্মসমর্পণকারী সকল মাওবাদীকে ৫০,০০০ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। রাজ্য সরকারেরঅভিনব উদ্যোগ ‘নিয়াদ নেল্লানার’ প্রকল্পের মাধ্যমে মাওবাদী দের আত্মসমর্পণ ও পুনর্বাসন নীতির দ্বারা আরও পুনর্বাসিত করা হবে।

গত বছর, সুকমা সহ সাতটি জেলা নিয়ে গঠিত বাস্তার অঞ্চলে ৭৯২ জন মাওবাদী আত্মসমর্পণ করেছিল। এর আগে বিজাপুর জেলায় ১৭ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। যারা মাওবাদী সংগঠনের গাঙ্গালুর এরিয়া কমিটিতে বিভিন্ন পদে সক্রিয় ছিলেন। ২০২৫ সালে এখনও পর্যন্ত ছত্তিশগড়ের বাস্তার অঞ্চলে বিভিন্ন সংঘর্ষের পর ১১৯ জন মাওবাদীকে নিধন করতে সক্ষম হয়েছেন সেনার দল। সপ্তাহ কয়েক আগে ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম হয়েছিল ৩০ জন মাওবাদী। এর আগে ৯ ফেব্রুয়ারি ছত্তিশগড়ের বিজাপুর জেলায় সেনাবাহিনীদের সঙ্গে সংঘর্ষে খতম হয়েছিল ৩১ জন মাওবাদী। ১ ফেব্রুয়ারি, বিজাপুর গাঙ্গালুর এলাকায় পুলিশ এবং মাওবাদীদের ব্যাপক সংঘর্ষে ৮ জন মাওবাদী খতম হয়েছিল। গত ২০-২১ জানুয়ারী, ছত্তিশগড় ও ওড়িশার সীমান্তবর্তী গড়িয়াবন্দ জেলার জঙ্গলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৬ জন জঙ্গি নিহত হয়েছিল। অবশেষে রাজ্য ও কেন্দ্রের যৌথ প্রচেষ্টার ফলে নকশালপন্থী সংগঠন গুলির দখল দুর্বল হয়ে পড়েছে, তা স্পষ্ট!

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার