গুরুগ্রামে তরুণীকে চলন্ত গাড়িতে গণধর্ষণ করার অভিযোগ, নির্যাতিতাকে ধাক্কা দিয়ে ফেলে রাস্তায়

Share:

নিজস্ব প্রতিনিধি: আবার ডবল ইঞ্জিন সরকারের রাজ্য ঘটে গেল গণধর্ষণের ঘটনা। রাতের অন্ধকারে লিফট চেয়ে ছিলেন এর তরুণী। বাড়িতে যেতে চেয়েছিলেন তাড়াতাড়ি। আর সেটাই তাঁর জীবনে নামিয়ে নিয়ে এল ঘন অন্ধকার। কারণ গুরুগ্রাম–ফরিদাবাদ রোডে চলন্ত গাড়িতে ওই তরুণীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। এমনকী সারা শরীরে মারাত্মক আঘাত রয়েছে নির্যাতিতার। এখন তাঁর অবস্থা সঙ্কটজনক। চিকিৎসকরা জানিয়েছেন, মুখে ১২টি সেলাই পড়েছে নির্যাতিতার। নির্জন এলাকায় নিয়ে গিয়ে গাড়ির মধ্যেই ওই তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। আর কুকর্ম করার পর ওই চলন্ত গাড়ি থেকে রাস্তায় ছুড়ে ফেলে দেওয়া হয় তরুণীকে বলে অভিযোগ। ভোররাতে এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে পুলিশ। যা নিয়ে এখন আলোড়ন পড়ে গিয়েছে।

এদিকে সোমবার রাতে ওই তরুণী এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তার আগে মায়ের সঙ্গে তাঁর কিছু বিষয় নিয়ে বচসাও হয়েছিল। তবে নির্যাতিতা তাঁর নিজের বোনকে জানিয়েছিলেন, দু’তিন ঘণ্টার মধ্যেই বাড়ি ফিরে আসবেন। কিন্তু বেরোতে দেরি হওয়ায় ফিরতেও দেরি হয়। বাড়ি ফেরার জন্য কোনও গাড়ি না মেলায় একটি ভ্যানে লিফট চান। আর ওই ভ্যানে তখন দু’জন যুবক ছিল। ২৫ বছরের ওই তরুণী বাড়িতে ফিরতে অনেকটা রাত হয়ে যায়। রাস্তায় তখন যানবাহনের সংখ্যাও কমে যায়। নির্যাতিতাকে নির্দিষ্ট গন্তব্যের দিকে না নিয়ে গিয়ে ভ্যানটি গুরুগ্রাম–ফরিদাবাদ রোডের দিকে ঘুরিয়ে দেয় অভিযুক্তরা। কুয়াশা এবং কনকনে ঠান্ডায় নির্জন রাস্তায় ওই তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।

অন্যদিকে প্রায় তিন ঘণ্টা আটকে রাখা হয়েছিল তরুণীকে। একটি নির্জন জায়গায় গাড়িকে নিয়ে গিয়ে ওই তরুণীকে দুই যুবক গণধর্ষণ করে বলে অভিযোগ। তীব্র ঠান্ডার কারণে রাস্তায় লোকজন না থাকায় তরুণীর চিৎকার শুনতে পাননি কেউই। এসজিএম নগরের রাজা চকের কাছে চলন্ত গাড়ি থেকেই ওই তরুণীকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, রাস্তার ওই অংশে হনুমান মন্দির পার হওয়ার পর নির্জন এলাকায় তাঁকে প্রায় তিন ঘণ্টা ধরে ভ্যানে আটকে রেখে সেখানেই দুই যুবক গণধর্ষণ করে। কোনওরকমে বোনকে ফোন করে ঘটনার কথা জানান নির্যাতিতা। পরিবারের সদস্যরা তাঁকে ফরিদাবাদের হাসপাতালে ভর্তি করেন। পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন নির্যাতিতার বাবা–মা।

এছাড়া এই ঘটনা এখন ছড়িয়ে পড়তেই আলোড়ন পড়ে গিয়েছে। পুলিশে অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কোতওয়ালি থানায় মামলা দায়ের হয়েছে। ফরিদাবাদ ক্রাইম ব্রাঞ্চ দু’জন সন্দেহভাজন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ সূত্রে খবর, তদন্ত চলছে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

 

আজ অভয়ার বাড়িতে যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

শেষকৃত্যের অনুষ্ঠান থেকে ফেররা পথে ৯০ ফুট গভীর কুয়োয় পড়ল গাড়ি, মৃত ২ মহিলা

রবিবারের ছুটি কি ভেস্তে দেবে বৃষ্টি? কলকাতা-সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া

চাকরিতে প্রমোশন নাকি আচমকা অর্থপ্রাপ্তি? রবিবারে কপাল খুলছে কোন রাশির জাতকদের

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর