গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি:  ফুটবল বিশ্বকাপ শেষ হওয়ার পরও বিতর্ক পিছু ছাড়ছে না ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর। বিশ্বকাপ চলাকালীন একাধিক সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। আর টুর্নামেন্ট শেষ হওয়ার পর সেই বিতর্ক আরও বড় আকার নিয়েছে। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব নিয়ে একটি বড় পরিকল্পনাকে ঘিরে। তার মধ্যেই এবার আরও বড় অভিযোগ সামনে এসেছে। ইনফান্তিনোর বিরুদ্ধে উঠেছে পরকীয়ার অভিযোগ।  

জানা গিয়েছে, ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফায় দায়িত্ব পালনকারী এক  আধিকারিকের সঙ্গে ইনফান্তিনোর প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগের সূত্রপাত ইনফান্তিনোর উয়েফায় কাজ করার সময়কে ঘিরে। তিনি ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত উয়েফার সাধারণ সম্পাদক ছিলেন। সেই সময় এক মহিলা কর্মীর সঙ্গে  সম্পর্কে জড়ান বলে অভিযোগ উঠেছে।   দাবি করা হয়েছে, ওই কর্মীকে পরে পদোন্নতি দেওয়া হয় এবং উয়েফা ছাড়ার সময় তাঁকে মোটা অঙ্কের অর্থ দেওয়া হয়। পাশাপাশি তাঁর এমবিএ কোর্সের খরচও বহন করা হয়েছিল বলে অভিযোগ। 

আরও পড়ুন:  চলন্ত ট্রেনে ‘গর্ভবতী’ মহিলাকে ধর্ষণ, আলিপুরদুয়ারের পাকড়াও অভিযুক্ত

তবে এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ইনফান্তিনো। দ্য ডেইলি টেলিগ্রাফকে দেওয়া এক  সাক্ষাৎকারে ফিফা সভাপতির একজন মুখপাত্র বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন। তাঁর কথায়, ‘ইনফান্তিনো এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করছেন এবং এসবের কোনো সত্যতা নেই। অনুপযুক্ত আচরণ, কোনো বিধি কিংবা নিয়ম লঙ্ঘনের ইঙ্গিত দেওয়া মানহানিকর।’ এই বিতর্ক এমন সময় সামনে এসেছে যখন ফিফা সভাপতি একাধিক কারণে চাপের মধ্যে রয়েছেন। সেই বিতর্কের মধ্যেই ব্যক্তিগত জীবন নিয়ে নতুন অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল