ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

Share:

নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গুর প্রকোপ বাড়তেই থাকছে। আর সেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন একের পর এক অভিনেত্রী। গতকাল, শুক্রবারই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ‘বালিকা বধূ’ খ্যাত অভিনেত্রী অভিকা গোর। এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী স্বরা ভাস্কর।

 

আজ, শনিবার ইনস্টাগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন স্বরা ভাস্কর। হাসপাতালে শুয়েই সেই খবর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন অভিনেত্রী স্বরা। হাসপাতালের বিছানা থেকে নিজের একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে স্বরা লিখেছেন, ‘সবকিছু খুব দ্রুত ঘটে গেল। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলাম!’ তবে কোন হাসপাতালে তিনি ভর্তি হয়েছেন, সেই বিষয়ে কোনও আপডেট দেননি। এমনকি কতদিন আগে তিনি ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, বর্তমানে শারীরিক অবস্থা কেমন, সেই বিষয়েও কিছুই জানাননি স্বরা।

আরও পডুন: চলন্ত ট্রেনে ‘গর্ভবতী’ মহিলাকে ধর্ষণ, আলিপুরদুয়ারের পাকড়াও অভিযুক্ত

 

View this post on Instagram

 

A post shared by Milind Chandwani (@milindchandwani)

অভিকা গোরও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সেই বিষয়ে অভিনেত্রীর স্বামী মিলিন্দ চন্দওয়ানি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ‘অভিকা গত পাঁচ দিন ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন। অসুস্থ থাকা সত্ত্বেও, অভিনেত্রী তাঁর পেশাগত দায়বদ্ধতা রক্ষা করে শ্যুটিং চালিয়ে যান। ডেঙ্গুর রিপোর্ট পজিটিভ আসার পরেই তিনি অবশেষে কাজ থেকে ছুটি নেন এবং হাসপাতালে ভর্তি হন।’ অভিকা নিজেও হাসপাতালের বিছানা থেকে একটি নিজস্বী পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে নিজের অনুরাগীদের চিন্তিত না হতে আর্জি জানিয়েছেন অভিনেত্রী। 

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

সরকারি বাসে ভাড়া চাওয়ায় কন্ডাক্টরকে থাপ্পড়! পাল্টা হেনস্থার অভিযোগ মহিলা যাত্রীর

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

রোজকার জলখাবারে একঘেয়েমি? বানিয়ে ফেলুন আলু সেমাইয়ের এই রেসিপি

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী