সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

Share:

নিজস্ব প্রতিনিধি: জনপ্রিয় লোককথা রয়েছে, ‘না থাকবে বাঁশ, না থাকবে বাঁশরি।’ ওই আপ্তবাক্যের বাস্তব প্রমাণ মিলল চিনের ইউনান প্রদেশে। গত বৃহস্পতিবার (৬ অগস্ট) ইউনানে দল বেঁধেই জঙ্গল দিয়ে চলছিল বুনো হাতির পাল। আর ঠিক তখনই একটি হাতি শাবকের পায়ে পেঁচিয়ে যায় চার্জি স্টেশনের তার। বেশ কয়েক বারের চেষ্টায় পা তার মুক্ত করতে সক্ষম হয় শাবক হাতিটি। এর পরেই ঘটল ভয়ঙ্কর ঘটনা। দলে থাকা একটি বয়স্ক হাতি চটে গিয়ে শুড় দিয়ে গুঁতিয়ে চার্জিং স্টেশনই উল্টে দিল। হাতির ওই রুদ্ররূপ ইতিমধ্যেই সিসি ক্যামেরায় বন্দি হয়েছে। এমনকি সমাজমাধ্যমে নিমিষেই ভাইরাল হয়েছে হাতির বিদ্রোহের ঘটনা।

চিনের সংবাদমাধ্যম ‘সাংহাই ডেইলি’ জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (৬ অগস্ট) সন্ধেবেলা। ইউনানের গভীর জঙ্গলে দল বেঁধেই সান্ধ্য ভ্রমণে বেরিয়ে ছিল হাতির পাল। আপন মনেই পথ চলছিল। ঠিক তখনই ঘটে বিপত্তি। রাস্তার পাশে থাকা বৈদ্যুতিন গাড়ির চার্জিং কেবলে পা পেঁচিয়ে যায়ব এক ছোট হাতির। বেশ কয়েকবার তার ছাড়ানোর চেষ্টা করে হাতিটি। ঠিক তখনই রেগেমেগে দলে থাকা একটি বয়স্ক হাতি এগিয়ে এসে ধাক্কা দিয়ে স্টেশনটি উল্টে ফেলে।

সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে হাতির কাণ্ড। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘যে হাতিটি চার্জিং স্টেশন উল্টে দিয়েছিল, সেটি সম্ভবত ছিল মা হাতি।  সাধারণত পুরুষ হাতির বড় ও স্পষ্ট দাঁত (টাস্ক)থাকে, কিন্তু স্ত্রী হাতির ক্ষেত্রে তা সচরাচর দেখা যায় না।’ আরেকজন দর্শক হাতির বুদ্ধির তারিফ করে লিখেছেন, ‘মাথায় রাখতে হবে হাতি অত্যন্ত বুদ্ধিমান প্রাণি।’

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের