অসমে ভয়াবহ বন্যায় মৃত ২৬, বানভাসি কয়েক লক্ষ বাসিন্দা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অসমে লাগাতার বৃষ্টি। আর তাতে অসমের প্রায় ১৫ টি রাজ্য ভেসে গিয়েছে বন্যায়। এই ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৬ জন বাসিন্দা। ১.৬১ লক্ষেরও বেশি লোক ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রশাসনের তরফে জানান হয়েছে, করিমগঞ্জ জেলার বদরপুর এলাকায় ভূমিধসে এক মহিলা এবং তার তিন মেয়েসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

অসমের রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএসডিএমএ) জানিয়েছেন, বন্যায় করিমগঞ্জ জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রায় ১,৫২,১৩৩ জন বাসিন্দা বন্যার জেরে ভেসে গিয়েছে। শুধু তাই নয় এই বন্যার জেরে মোট ১,৩৭৮.৬৪ হেক্টর ফসলের জমি এবং হাজার হাজার পশু ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে প্রায় জলমগ্ন প্রায় ৪৭০টি গ্রাম ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  মঙ্গলবার গভীর রাতে লাগাতার বৃষ্টির জেরে গাইনাচোড়া এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বদরপুর থানার ওসি এবং  তাঁর কর্মী ,এসডিআরএফের দল । চলে উদ্ধার অভিযান। তিন ঘণ্টা পর উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে।নিহতরা হলেন- রায়মুন নেছা , তার মেয়ে সহিদা খানম , জাহিদা খানম  ও হামিদা খানম ।

বর্তমানে জোরকদমে চলছে ত্রাণ। এখন পর্যন্ত ৫,১১৪ জন ৪৩টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। বর্তমানে কামপুরের কোপিলি নদীর জল  বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে বন্যা কবলিত জেলাগুলির মধ্যে রয়েছে বিশ্বনাথ, লখিমপুর, হোজাই, বঙ্গাইগাঁও, নলবাড়ি, তামুলপুর, উদালগুড়ি, দারাং, ধেমাজি, হাইলাকান্দি, করিমগঞ্জ, গোয়ালপাড়া, নগাঁও, চিরাং এবং কোকরাঝাড়।

কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফ শিক্ষার্থীদের

হালিশহর পুরসভায় নথি-কাণ্ড, পুলিশের হেফাজতে এবার প্রাক্তন পুরপ্রধানের ভাই

তৃণমূলের প্রথম জেতা জেলা পরিষদ হাতছাড়া, ক্ষমতায় এল বিজেপি

তোলাবাজি-সহ একাধিক অভিযোগ, গলায় বেল্ট-জুতোর মালা পরিয়ে ঘোরানো হল তারকেশ্বরের প্রাক্তন চেয়ারম্যানকে

আলিমুদ্দিনের পর এবার শমীক ভট্টাচার্যের দরবারে প্রসেনজিৎ, কারণ কী?

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

লন্ডনে পাক-অভিনেত্রীর জন্মদিনে উল্লাসে মাতলেন সারা-শর্মিলা, ভিডিও ঘিরে নিন্দার ঝড়

লোধাশুলিতে জাতীয় সড়কের ধারে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু প্রশাসনের

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

বেতন বৃদ্ধি করলেও সিভিক ভলান্টিয়ারদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

বিধানসভায় গেরুয়া আবিরে হোলি খেলায় মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর, ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিনে ছুটি