৫ বছরের শিশুকে পাশবিক যৌন নির্যাতন কিশোরের, গোপনাঙ্গে ২৮টি সেলাই

Share:

নিজস্ব প্রতিনিধি ভোপাল: সামাজিক মূল্যবোধের অবক্ষয় কোন মাত্রায় পৌঁছেছে ফের তার জলজ্যান্ত প্রমাণ মিলল। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় পাঁচ বছরের এক শিশুর উপরে পাশবিক যৌন নির্যাতন চালিয়েছে ১৭ বছরের এক কিশোর। নির্যাতিতার শিশুর গোপনাঙ্গ-সহ সারা শরীর আঁচড়ে-কামড়ে ক্ষতবিক্ষত করে দিয়েছে। আসঙ্কাজনক অবস্থায় গ্বালিয়রের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে একরত্তি শিশুটি। ইতিমদ্যেই তার গোপনাঙ্গে ২৮টি সেলাই দিয়েছেন চিকি‍ৎসকরা। সেই সঙ্গে করা হয়েছে কোলোস্টোমির অস্ত্রোপচার।শিশুটির অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও সঙ্কট কাটেনি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই পুলিশ শিশুটির উপরে পাশবিক নির্যাতনে অভিযুক্ত কিশোরকে আটক করেছে। ওই ভয়াবহ নির্যাতনের কথা জানতে পেরে চমকে উঠেছেন সবাই।

পুলিশ জানিয়েছে, শিবপুরীর বাসিন্দা নির্যাতিতা কিশোরী গত ২৩ ফেব্রুয়ারি আচমকাই নিখোঁজ হয়ে যায়। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় শিশুটির খোঁজাখুঁজি করে। ওই খোঁজাখুঁজির সময়েই বেশ কয়েকজন জানায়, নিখোঁজ শিশুটির বাড়ির কাছাকাছি একটি বাড়ির ছাদ থেকে আর্ত চি‍ৎকারের শব্দ শুনতে পেয়েছেন। সেই কথা শুনে ওই বাড়ির ছাদে উঠেই চক্ষু চড়কগাছ হয়ে যায় শিশুটির দাদা এবং অন্যদের। ছাদে সংজ্ঞাহীন এবং রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় একরত্তি শিশুটিকে।তার মাথায় আঘাত ছাড়াও, গোটা শরীরে এবং গোপনাঙ্গে একাধিক গভীর ক্ষত, আঁচড় এবং কামড়ের চিহ্ন ছিল। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করার পরেই শিশুটিকে তড়িঘড়ি স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। শারীরিক অবস্থা দেখে গ্বালিয়রের কমলা রাজা হাসপাতালে স্থানান্তরিত করা হয় শিশুটিকে। শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ায় তড়িঘড়ি শিশুটিকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। রক্তক্ষরণ বন্ধ করতে গোপনাঙ্গে ২৮টি সেলাই করার পাশাপাশি বিশেষ অস্ত্রোপচার করা হয়।

ওই নারকীয় ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভে ফুঁসে ওঠেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ পেয়েই অভিযুক্ত কিশোরকে তড়িঘড়ি আটক করে পুলিশ। জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, ‘ঘটনার সময় অভিযুক্ত ১৭ বছরের কিশোর মদ্যপ অবস্থায় ছিল। কোলে বসিয়েই শিশুটির উপরে যৌন নির্যাতন চালিয়েছে। যৌন নির্যাতনের সময়ে শিশুটি চি‍ৎকার করেছিল। তাই ওই চি‍ৎকার বন্ধ করতেই শিশুটির মাথা সে বেশ কয়েকবার দেওয়ালে ঠুকে দিয়েছিল। ইতিমধ্যেই অভিযুক্তকে গুলি করে মারার দাবি জানিয়েছেন নির্যাতিতা কিশোরীর মা।  ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেছেন, ‘ওই রকম পশুকে প্রকাশ্য রাস্তায় গুলি করে মারা উচিত।’ রাজনৈতিক বিভেদ ভুলে নির্যাতিতা কিশোরীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বিজেপি ও কংগ্রেস নেতৃত্ব। দুই দলের তরফেই ফাস্ট ট্র্যাক কোর্টে ঘটনার বিচার এবং অভিযুক্তের মৃত্যুদণ্ডের দাবি জানানো হয়েছে। শিবপুরীর জেলাশাসকের কাছে স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে।

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?