প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: স্বামীর সুরায় আসক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি জানিয়ে চলছিলেন। এ নিয়ে প্রায়শই দাম্পত্য কলহ লেগেছিল। গত সোমবার (৫ অক্টোবর) চরমে পৌঁছায় বিবাদ। দুই ছোট্ট ছেলেকে সঙ্গে নিয়ে এক অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন স্ত্রী। সেখানে আচমকা পৌঁছে যান নেশাগ্রস্থ স্বামী। ঝগড়ার জেরে সবার সামনেই স্ত্রীর গালে চড় কষান। ওই অপমান ভুলতে না পেরে বাড়িতে ফিরে দুই ছোট্ট সন্তানকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হলেন অভিমানী স্ত্রী। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে তেনকাশির শিবগিরিতে।

পুলিশ জানিয়েছে, গত সোমবার (৫ অক্টোবর) রাতে ছোট দুই শিশুসন্তান কবিনেশ্বরণ (৬) ও রবিনেশ্বরণকে (৪) নিয়ে স্থানীয় বড়াকাশি আম্মান মন্দিরের ঐতিহ্যবাহী কুম্মী নৃত্য উ‍ৎসব দেখতে গিয়েছিলেন ২৮ বছরের মারিয়াম্মল। সেখানে পৌঁছে যান মারিয়াম্মালের স্বামী কালীপান্ডি। নেশাগ্রস্থ অবস্থায় স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। এমনকি উ‍ৎসব দেখতে আসার জন্য সবার সামনে স্ত্রীকে চড়ও মারেন নেশাগ্রস্থ কালীপান্ডি। গ্রামের পরিচিতদের সামনে ওই অপমান সহ্য হয়নি মারিয়াম্মলের। মেলাস্থল থেকে ছোট্ট দুই সন্তানকে নিয়ে বাড়ি ফেরেন। তার পর ভিতর থেকেই ঘরের দরজা বন্ধ করে দেন। প্রথমে দুই ছোট্ট সন্তানের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে নিজের গায়েও আগুন ধরান।

তিন জনের আর্ত চি‍ৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে আগুন নেভানোর কাজ শুরু করেন। ততক্ষণে আগুনে ঝলসে মৃত্যু হয়েছে মারিয়াম্মালের। আশঙ্কাজনক অবস্থায় কবিনেশ্বরণ (৬) ও রবিনেশ্বরণকে (৪) উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে পালয়ামকোট্টাই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। পুলিশ ইতিমধ্যেই মারিয়াম্মলের স্বামী কালীপান্ডিকে আটক করেছে।

 

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

নিরাপদ বিনিয়োগে আগ্রহী! স্টেট ব্যাঙ্কে FD-তে ১ লক্ষ টাকা রাখলে কত মিলবে সুদ?

১৪ নভেম্বর পর্যন্ত শুক্র বক্রী, অর্থকষ্টে ভুগবেন এই ৫ রাশির জাতকরা

পুজোর মুখে পোস্টপেইড গ্রাহকদের জোর ধাক্কা দিল Airtel, কত টাকা বাড়তি গুনতে হবে?

পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ছুরির আঘাতে ফালাফালা ইন্ডিয়ান অয়েলের আধিকারিক

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে