ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে হামলায় জড়িত ১০ মাওনেতাকে মৃত্যুদণ্ডের সাজা

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: ছত্তিশগড়ের ঝিরাম উপত্যকায় ২০১৩ সালে কংগ্রেস নেতাদের কনভয়ে হামলা চালিয়ে ২৯ জনকে হত্যার ঘটনায় ১০ জনকে মৃত্যুদণ্ডের সাজা শোনাল এনআইয়ের বিশেষ আদালত। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বস্তারের বিশেষ আদালতের বিচারক অভয় সিংহ রাজপুত এদিন রায় দিতে দোষীদের মৃত্যুদণ্ডের সাজা শোনান। মৃত্যুদণ্ডের সাজা পাওয়া আসামিদের মধ্যে দুইজন মহিলা রয়েছেন।

১৩ বছর আগে ২০১৩ সালের ২৫ মে বিধানসভা ভোটকে সামনে রেখে সংগঠিত ‘পরিবর্তন র‍্যালি’ (সমাবেশ) শেষে রায়পুরে ফিরছিলেন ছত্তিশগড়ের প্রথম সারির নেতারা। ফেরার পথে বস্তারের দরভা থানার অন্তর্গত ঝিরাম উপত্যকায় কংগ্রেস নেতাদের গাড়িবহরে অতর্কিতে হামলা চালায় মাওবাদীরা। ভয়াবহ ওই হামলায় রাজ্য কংগ্রেসের তৎকালীন শীর্ষ নেতাদের সিংহভাগই প্রাণ হারান। নিহতদের মধ্যে ছিলেন তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি নন্দকুমার পটেল, তাঁর ছেলে দীনেশ পটেল, বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা মহেন্দ্র কর্মা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিদ্যাচরণ শুক্লা এবং প্রাক্তন বিধায়ক উদয় মুদলিয়ার। এ ছাড়া বেশ কয়েকজন সাধারণ নাগরিক ও নিরাপত্তাকর্মীও নিহত হয়েছিলেন। ঝিরাম উপত্যকার এই হামলাকে বামপন্থী সহিংসতার অন্যতম ভয়ঙ্কর ঘটনা হিসেবে বিবেচনা করে নিরাপত্তা বাহিনী।

শুরুতে ভয়াবহ হামলার তদন্ত শুরু করেছিল বস্তার পুলিশ। পরে হামলার ভয়াবহতা বিবেচনা করে তদন্তের ভার জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-র হাতে তুলে দেওয়া হয়। ২০১৪ সালের সেপ্টেম্বরে জগদলপুরের বিশেষ চার্জশিট জমা দেয় এনআইএ। গত ১২ বছর ধরে মামলার শুনানি চলছিল। ১০১ জন সাক্ষী আদালতে হামলার ভয়াবহতার বিবরণ দেন। হামলার তদন্তের জন্য দুটি বিচার বিভাগীয় কমিশনও গঠন করা হয়েছিল। শুনানি শেষে গত ৫ সেপ্টেম্বর এনআইএ-এর বিশেষ আদালতের বিচারক অভয় সিংহ রাজপুত ১০ জনকে দোষী সাব্যস্ত করেন।

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, ১৭ থেকে ২৪ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের ৭ জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে হামলায় জড়িত ১০ মাওনেতাকে মৃত্যুদণ্ডের সাজা

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা