মেলার মধ্যে আচমকাই ঢুকে পড়ল দুধের ট্যাঙ্কার, নিহত ৩

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গ্যাংটক জেলার রানিপুলে দ্রুতগামী দুধের ট্যাঙ্কার ঢুকে পড়ল মেলার মধ্যে। এই ঘটনায় এখনও পর্যন্ত নিহত হয়েছেন  তিনজন এবং ১৬ জন আহত হন। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, রানিপুলের  চলছিল মেলা। আর সেইসময় মেলার মধ্যে ঢুকে পড়ে দুধের  ট্যাঙ্কার। আচমকাই এই ঘটনার জেরে মেলায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।

এই ঘটনার পর ট্যাংকারের চালককে আটক করা হয়েছে। আহতদের উদ্ধার করে সেন্ট্রাল রেফারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। তারপর হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয়।হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা ‘গুরুতর’।

সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং বলেছেন, রানিপুলে এই মর্মান্তিক দুর্ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। মর্মান্তিক দুর্ঘটনায় মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। এই কঠিন সময়ে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আহতদের ও তাঁদের পরিবার-পরিজনদের প্রতি আমার সমবেদনা রইল । তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি। যারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের আত্মার চিরশান্তি হোক।‘ ইতিমধ্যেই এই পুরো ঘটনা নিয়ে সিকিম পুলিশ তদন্ত শুরু করেছে।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই