পুরীর রথে দুর্ঘটনা, গুণ্ডিচা মন্দিরের কাছে পদপিষ্টে মৃত ৩

Share:

নিজস্ব প্রতিনিধি, পুরী : পুরীর রথযাত্রায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জগন্নাথদেবের মাসির বাড়ি তথা গুণ্ডিচা মন্দিরের সামনে পদ পিষ্টের ঘটনায় মৃত ৩। এই ঘটনায় আহত হয়েছে আরও অনেকেই। পুরীতে পদপিষ্টের ঘটনায় জেলাশাসক ও উচ্চপদস্থ এক পুলিশ কর্তাকে সাসপেন্ড করল ওড়িশা সরকার।

জানা গিয়েছে, শুক্রবারা ছিল রথ যাত্রা। প্রতিবারের মতো এবারও পুরীতে নেমেছে ভক্তদের ঢল। জগন্নাথমন্দির থেকে রথ নিয়ে পৌঁছেছে মাসির বাড়ির গুণ্ডিচা মন্দিরে। সেখানেই সাতদিন থাকবেন নীলমাধব, বলরাম ও শুভদ্রা। সেখানেই এখন ভক্তরা ভিড় জমাচ্ছেন। দেব-দেবীকে দর্শন করতে উপচে পড়ছে ভিড়। রবিবার সকালেই ঘটে গেল দুর্ঘটনা। এদিন ভোর ৪টের দিকে গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দর্শনের জন্য রথের কাছে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। সেই সময়ে কয়েকজন ভক্ত পড়েও যান।  আর সেই ভক্তদের মধ্য়ে হুড়োহুড়ি পড়ে যায়। তখনই পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। সূত্রের খবর, পদপিষ্ট হয়ে যাদের মৃত্যু হয়েছে, তাঁরা হলেন, বাসন্তী সাহু (৩৬) , প্রেমাকান্ত মোহান্তি (৮০) এবং প্রভাতী দাস (৪২)। জানা গিয়েছে তিন জনই ওড়িশার খুরদা জেলার বাসিন্দা। রথ উপলক্ষেই  পুরীতে এসেছিলেন তাঁরা।

 

রবিবার ছুটির দিন জগন্নাথ দর্শনের জন্য বহু ভক্ত সমাগম হয়েছিল। ভক্তদের সংখ্যা এতটাই বেশি ছিল যে তাঁদের নিয়ন্ত্রণ করা হাতের বাইরে চলে গিয়েছিল। দেবদর্শনের জন্য ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। পরিস্থিতি নাগালের বাইরে চলে গেলে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায় ১০ থেকে ১১ জন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা করা হচ্ছে। আহতরা প্রায় সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত করা হবে বলে সূত্রের খবর।

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

মেরঠ নীল ড্রাম কাণ্ডে দোষী মুস্কান ও সাহিলকে ফাঁসির সাজা শোনাল আদালত

সেপটিক ট্যাঙ্কে পড়ে মা ও ছেলে-সহ ৪ জনের মৃত্যু! মর্মান্তিক ঘটনা পশ্চিম মেদিনীপুরে

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা

চতুর্থীর দুপুরেই ছন্দপতন! কর্মীদের বিক্ষোভে হাওড়ার ১৪টি ঘাটে বন্ধ ফেরি পরিষেবা

মা কালী সেজে ভিডিও বানিয়ে বিপাকে ইউটিউবার, থানায় অভিযোগ দায়ের ‘করণী সেনা’র

ভোটের মুখে ধাক্কা অখিলেশের, সপা ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৩ বিদ্রোহী বিধায়ক

সমাধিস্থ করার মুহুর্তেই কফিনের ভিতরে উঠে বসল কিশোরী, তাজ্জব পরিজনরা

‘ভাতা নির্ভর নয়, বাংলাকে আত্মনির্ভর হতে হবে’, হলদিয়া থেকে বার্তা শুভেন্দুর

সন্দেশখালির প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত ২, ন্যাজাটে ব্যাপক উত্তেজনা

স্ত্রীর অশান্তি থেকে রেহাই পেতে পালাতে গিয়ে ২১ তলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

৩২ হাজারি গরু দিনে দুধ দিচ্ছে মাত্র ৩ লিটার, চটে থানায় ছুটলেন মালিক

পুজোর মুখেই গ্রেফতার হচ্ছেন সোহম চক্রবর্তী? আগাম জামিনের আর্জি খারিজ আদালতের

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন