দীর্ঘ  দু’দশকের প্রতীক্ষার অবসান, অবশেষে সিবিএসই’র স্বীকৃতি পেল লাদাখের র‍্যাঞ্চো স্কুল

Share:

নিজস্ব প্রতিনিধি, লাদাখ: লাদাখের ঠান্ডা, শুষ্ক স্থানে রয়েছে একটি স্কুল। নাম ড্রুক পদ্ম কার্পো স্কুল। যদিও লোকমুখে স্কুলের পরিচয় র‍্যাঞ্চোর স্কুল বলেই। আর র‍্যাঞ্চো মানেই তো থ্রি ইডিয়টস। এবার নিশ্চয় মনে পড়ে গিয়েছে? সেই ড্রুক পদ্ম কার্পো স্কুল দুই দশক পেরিয়ে অবশেষে সিবিএসই-এর অন্তর্ভূক্তি পেলো। এর আগে বহুবার হচ্ছে হবে হবে করেও সিবিএসই বিশেশ মাথা ঘামায়নি এই স্কুল নিয়ে। বেশ কয়েকবার প্রত্যাখানও করেছে। অবশেষে এল স্বীকৃতি।

২০০৯ সালে আমির খান অভিনীত “থ্রি ইডিয়টস” সিনেমায় অভিনয়ের পর খ্যাতি অর্জনকারী স্কুলটি এতদিন জম্মু ও কাশ্মীর স্টেট বোর্ড অফ স্কুল এডুকেশন (জেকেবিওএসই) এর অনুমোদিত ছিল। স্কুলটি এখন দ্বাদশ শ্রেণি পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছে।

স্কুলের প্রিন্সিপাল মিঙ্গুর আঙ্গমো একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, “কয়েক বছর দেরি হলেও অবশেষে আমরা সিবিএসই’র অন্তর্ভূক্তি পেয়েছি। আমাদের দশম শ্রেণির প্রথম ব্যাচের শিক্ষার্থীরা এখন তাদের সিবিএসই বোর্ড পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছে।

যদিও আমাদের কাছে সমস্ত প্রয়োজনীয় পরিকাঠামো ছিল, চমৎকার ফলাফলের রেকর্ড ছিল এবং শিক্ষাদান ও শেখার উদ্ভাবনী পদ্ধতিতে মনোনিবেশ করা হয়েছিল, তবুও আমরা এত বছর ধরে JKBOSE থেকে NOC পাইনি।”

কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (CBSE) এর অন্তর্ভূক্তির নিয়ম অনুসারে, স্কুলগুলিকে আগে সংশ্লিষ্ট রাজ্য বোর্ড থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ নিতে হবে। বিদেশী স্কুলগুলিকে সংশ্লিষ্ট দূতাবাস বা সংশ্লিষ্ট দেশে অবস্থিত ভারতীয় কনস্যুলেট থেকে অনুরূপ নথি সংগ্রহ করতে হবে। লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পাওয়ার আগে থেকেই ড্রুক পদ্ম কার্পো স্কুল ছাড়পত্র পাওয়ার চেষ্টা করে আসছে।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৮ সালের মধ্যে একাদশ ও দ্বাদশ শ্রেণি শুরু করার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের সিবিএসই পাঠ্যক্রমের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য চলছে শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ।  এই স্কুলটির নামকরণ করা হয়েছে মিফাম পেমা কার্পো (১৫২৭-১৫৯২)র নাম থেকে। তিনি ছিলেন একজন মহান পণ্ডিত। পদ্ম কার্পোর অর্থ ‘সাদা পদ্ম’। ২০১০ সালের আকস্মিক বন্যায় স্কুল ভবনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। সেই অংশতেই থ্রি ইডিয়টস-এ চতুরকে মূত্র বিসর্জন করতে দেখা গিয়েছিল।

বৃষ্টির বিকেলের আড্ডা জমাতে মেনুতে রাখুন রেস্তোরাঁ-স্টাইলের ৮ মুচমুচে স্ন্যাকস

বিরতি কাটিয়ে অভিনয়ে কামব্যাক ক্যাটরিনার, কোন ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে?

সুদানের এল-ওবেইদে ভয়াবহ ড্রোন হামলা! নিহত ২৩, আহত একাধিক

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

বাঙালি স্বাদে বিদেশি ছোঁয়া, বর্ষার দিনে বাড়িতে বানান ইলিশের পিৎজা

‘নন্দীগ্রামের মতো গুলি না চালিয়েও শিল্প আনা সম্ভব’, দাবি মুখ্যমন্ত্রীর

শাকিরা নন, ফুটবল বিশ্বকাপের উদ্বোধনে গায়িকার ‘বডি ডবল’ পারফর্ম করেছেন, বিতর্ক তুঙ্গে

বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন জাপানের অধিনায়ক, কি এমন ঘটল?

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ভাইপো প্রশান্ত

লালুর জন্মদিনে লউন্ডা নাচ, খুশি হয়ে শিল্পীকে নিজের হাতের হিরের বালা দিলেন রাবড়ি

নদিয়া সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে পাঠানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি