২৬ শহরে ড্রোন হামলার চেষ্টা পাকিস্তানের, পঞ্জাবের ফিরোজপুরে আহত তিনজন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সন্ত্রাসবাদীদের ডেরা গুঁড়িয়ে দেওয়ার বদলা নিতে শুক্রবার (৯ মে) রাতে ফের সীমান্ত লাগোয়া একাধিক শহরে ড্রোন হামলা চালানোর চেষ্টা চালাল পাক সেনা। যদিও সেই প্রচেষ্টা ভেস্তে দিয়েছে ভারতীয় সেনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কয়েক ডজন পাক ড্রোন মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে। পাশাপাশি গুলি করেও নামানো হয়েছে। প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও পঞ্জাবের ফিরোজপুরের এক গ্রামে পাক ড্রোন ভেঙে পড়ে একটি বাড়িতে আগুন ধরে যায়। ঝলসে যান পরিবারের তিন সদস্য। তাদের উদ্ধার করে হসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক।

এদিন সূর্য অস্ত যেতে না যেতেই জম্মু-সহ উত্তর ভারতের একাধিক শহরের আকাশে দেখা যায় পাকিস্তানি ড্রোন । বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে জম্মু, পাঠানকোট, সাম্বা, পোখরান, অবন্তীপুরা, ফিরোজপুর, হোশিয়ারপুর, গুরুদাসপুর ও তরনতারণ-সহ একধিক জায়গা। পাক ড্রোন হামলা থেকে বাঁচতে জম্মু-কশ্মীর ও পঞ্জাবের একাধিক শহরের পাশাপাশি রাজস্থানের শ্রীগঙ্গানগর, বিকানের, জয়সলমীর, বারমের, ফালাউদি ও যোধপুরে ব্ল্যাকআউট করে দেওয়া হয়। সাধারণ নাগরিকদের সতর্ক করতে লাগাতার বাজানো হয় সাইরেন।

সেনা সূত্রে জানা গিয়েছে, এদিন সীমান্ত লাগোয় ২৬ স্থানে ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছিল পাক সেনা। সব চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। রাজস্থানের জয়সলমিরে ৯টি এবং বাড়মেড়ে একট পাকিস্তানি ড্রোন গুলি করে নামানো হয়েছে। শ্রীনগর বিমানবন্দর এবং দক্ষিণ কাশ্মীরের অবন্তীপুরা বিমান ঘাঁটিতে পাকিস্তানি ড্রোন হামলা ব্যর্থ করা হয়েছে। উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলায়ও ড্রোন দেখা গিয়েছে। অমৃতসর ১৫টি পাক ড্রোন গুলি করে নামানো হয়েছে। ভুজ সহ আরও একাধিক শহরে পাক ড্রোনের হামলা ব্যর্থ করে দিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার