অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের বিতর্কে টাটা গোষ্ঠীর মালিকানাধীন ‘এয়ার ইন্ডিয়া’। এবার অভিবাসন ছাড়পত্র (ইমিগ্রেশন চেকিং) ছাড়া তিনজন ইতালীয় নাগরিককে দিল্লি থেকে মিউনিখ উড়ে যেতে দেওয়ার ঘটনায় বিতর্কে জড়াল দেশের বৃহত্তম বিমান পরিষেবা সংস্থা। এয়ার ইন্ডিয়ার এমন গাফিলতিতে বেজায় ক্ষুব্ধ অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য এয়ার ইন্ডিয়াকে কারণ দর্শানোর নোটিশ (শো-কজ নোটিশ) পাঠিয়েছে এবং সাত দিনের মধ্যে জবাব তলব করেছে।

অসামরিক বিমান পরিবহন মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ৪ সেপ্টেম্বর ভোররাতে। ওই তিন ইতালীয় অমৃতসর থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-১১১৫ (AI-1115)-এ চেপে রাত প্রায় ১২টা ৫০ মিনিটে দিল্লিতে পৌঁছান। এর প্রায় এক ঘণ্টা পর রাত ১টা ৪৫ মিনিটের দিকে  তাঁরা মিউনিখগামী লুফথানসা ফ্লাইট এলএইচ-৭৬৩ (LH-763)-এ চাপেন। দেশ ছাড়ার আগে ওই যাত্রীরা অভিবাসন বা ইমিগ্রেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাননি।

যাত্রীরা কীভাবে অভিবাসন প্রক্রিয়া এড়িয়ে গেলেন?

অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের নোটিশ অনুযায়ী, ‘ওই তিনজন যাত্রী এয়ার ইন্ডিয়ার ‘হাব-অ্যান্ড-স্পোক’ (hub-and-spoke) ব্যবস্থার আওতায় ভ্রমণ করছিলেন। এই ব্যবস্থায় ছোট বিমানবন্দর থেকে যাত্রীদের প্রথমে একটি প্রধান ‘হাব’ বা কেন্দ্রে নিয়ে আসা হয় এবং সেখান থেকে তাঁরা কানেক্টিং ফ্লাইট ধরেন। তিন ইতালীয় সেইভাবেই অমৃতসর থেকে দিল্লি এসেছিলেন এবং এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জন্য তাঁদের ‘ডি’ (D) বা অভ্যন্তরীণ রুটের বোর্ডিং পাস দেওয়া হয়। অমৃতসরেই তাঁদের পরবর্তী গন্তব্য মিউনিখের জন্য লুফথানসা ফ্লাইটের বোর্ডিং পাসও ইস্যু করা হয়েছিল।’ কিভাবে এয়ার ইন্ডিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মীরা অতিরিক্ত বোর্ডিং পাস ইস্যু করলেন তা নিয়েও প্রশ্ন তুলেছে মন্ত্রক। নোটিশে বলা হয়েছে, ‘দুই ধরনের বোর্ডিং পাস থাকার কথা। অভ্যন্তরীণ যাত্রীদের জন্য ‘ডি’ (D) এবং আন্তর্জাতিক যাত্রীদের জন্য ‘আই’ (I)। কিন্তু এক্ষেত্রে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে, তার কোনও সংস্থান এসওপিতে নেই। দিল্লিতে পৌঁছানোর পর তিন ইতালীয় নাগরিককে ৩৯ নম্বর গেট থেকে ‘ইন্টারন্যাশনাল-টু-ইন্টারন্যাশনাল ট্রান্সফার এরিয়া’-তে (আন্তর্জাতিক থেকে আন্তর্জাতিক সংযোগ এলাকা) নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তারা বহির্গমন এলাকায় চলে যান এবং ইমিগ্রেশন চেক পয়েন্টে না গিয়েই লুফথানসার ফ্লাইটে উঠে পড়েন।

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে