চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হিজাব বিতর্কের জের! ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেলেন কর্ণাটকের প্রধান বিচারপতিসহ ৩ বিচারপতি

নিজস্ব প্রতিনিধিঃ হিজাব প্রসঙ্গে রায়দানের পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমনকি পেয়েছেন খুনের হুমকিও। শনিবার রাতেই সেকথা জানিয়েছিলেন কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি উমাপথি এস। রবিবার সকালে এই খবর প্রকাশ্যে আসতেই কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতিসহ ৩ বিচারপতিকে ওয়াই (Y) ক্যাটাগরির নিরাপত্তা প্রদান করল কেন্দ্রীয় সরকার। 

রবিবার সকালেই জানা যায় সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একাধিক হুমকি পাচ্ছেন কর্ণাটক হাইকোর্টের বিচারপতি উমাপথি এস। কিন্তু সবথেকে চাঞ্চল্যকর ভিডিওটি তিনি পান রবিব আর সকালে পৌনে নটা নাগাদ। জানা যাচ্ছে, এদিন সকালে অজানা একটি নম্বর থেকে ভিডিও আসে বিচারপতির হ্যোয়াটসঅ্যাপ নম্বরে। যেখানে ওই ব্যক্তি উমাপথি এসকে প্রকাশ্যে খুনের খুমকি দিয়েছেন। অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি হিজাব প্রসঙ্গে রায়দানের জন্যই বিচারপতিকে খুন করতে চান বলে জানিয়েছে। এরপরেই উমাপথি এস স্থানীয় পুলিশ ষ্টেশনে লিখিত অভিযোগ দায়ের করেন। আর তার কিছুক্ষণের মধ্যেই তাঁকে ওয়াই (Y) ক্যাটাগরির নিরাপত্তা প্রদান করল কেন্দ্র।

জানা যাচ্ছে, ওই হ্যোয়াটসঅ্যাপ ভিডিওতে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি ঝাড়খণ্ডের বিচারপতির প্রসঙ্গ টেনে এনে হুমকির বার্তা দিয়েছে। উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২১ সালে প্রাতঃভ্রমণে বেরিয়ে অটোর ধাক্কায় প্রাণ হারান ঝাড়খণ্ডের প্রধান বিচারপতি। এই খুনের বিষয়টি নিয়ে এখনও আদালতে শুনানি চলছে। পুরো বিষয়টিকে দুর্ঘটনার রুপ দেওয়া হলেও তদন্তকারী অফিসারদের একাংশের দাবি, আদতে ঝাড়খণ্ডের প্রধান বিচারপতিকে খুন করা হয়েছে। এই প্রসঙ্গ টেনে এনে ওই ভিডিওতে বার্তা দেওয়া হয়েছে, ‘কর্ণাটকের প্রধান বিচারপতি রোজ সকালে কোথায় প্রাতঃভ্রমণে যান, সেটা আমি জানি।’   

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ