পুঞ্চেয় সেনা ট্রাক লক্ষ্য করে জঙ্গিদের গুলি, শহিদ ৩ জওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: জম্মু-কাশ্মীরের পুঞ্চে জেলায় সেনা কনভয়ে জঙ্গি হামলায় তিন জওয়ান শহিদ হয়েছেন। গুরুতর জখম হয়েছেন আরও তিন জওয়ান। আহত জওয়ানদের উদ্ধার করে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সেনাবাহিনীর এক মুখপাত্র এ কথা জানিয়েছেন। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত সেনা জওয়ানদের সঙ্গে জঙ্গিদের ব্যাপক গুলির লড়াই চলছে। ঘটনাস্থলে বাড়তি সেনা পাঠানো হয়েছে।

এদিন পুঞ্চের সুরানকোটের ডেরা কি গলি-তে (যা স্থানীয়দের কাছে ডিকেজি হিসাবেই সমধিক পরিচিত) সেনা জওয়ানদের গাড়ি লক্ষ করে আচমকা হামলা চালায় জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিরা। আচমকা হামলায় খানিকটা হতচকিত হয়ে পড়েন সেনা জওয়ানরা। শেষ পর্যন্ত সম্বি‍ৎ কাটিয়ে তাঁরাও জঙ্গিদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। জঙ্গিদের গুলিতে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন তিন সেনা জওয়ান। গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হয়েছেন আরও তিন জওয়ান।  

গত কয়েক বছরই পুঞ্চে সীমান্ত জঙ্গিদের ডেরা হয়ে উঠেছে। একাধিকবার সেনা জওয়ান ও নিরাপত্তা রক্ষীদের উপরে হামলা চালিয়ে যাচ্ছে জঙ্গিরা। উল্লেখ্য, গত মাসেই রাজৌরির কালাকোটে জঙ্গিদের আকস্মিক হামলায় সেনা বাহিনীর ক্যাপ্টেন মর্যাদার দুই আধিকারিক প্রাণ হারিয়েছিলেন। সম্প্রতি গোয়েন্দা সংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয়, শীতের মরসুমে নিরাপত্তার শিথিলতার সুযোগে   সীমান্ত পেরিয়ে উপত্যকায় ঢুকে পড়তে পারে জঙ্গিরা। সীমান্তের ওপারেও ওঁ‍ৎ পেতে রয়েছে। গোয়েন্দা সংস্থার ওই সতর্কীকরণের পরেই উপত্যকার নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়।

 

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক