সামনেই ভোট, তার আগেই জম্মু-কাশ্মীরে ৩ জঙ্গিকে খতম করল সেনা

Share:

নিজস্ব প্রতিনিধি: জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলায় সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হল তিন জঙ্গি। জম্মু-কাশ্মীরে অশান্তি বা জম্মু-কাশ্মীর নিয়ে অশান্তি নতুন নয়। কিন্তু সামনেই ভোট এখানে। ৩ দফায় ভোট হবে এই জায়গায়। তার আগেই এমন নজির গড়ে ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ। এই অপারেশনে যে ইউনিট যুক্ত ছিল, তা হল, ১ প্যারা আর্মি, ২২ ঘারওয়াল রাইফেল এবং কেন্দ্র শাসিত এই অঞ্চলের স্পেশাল অপারেশন গ্রুপ।

১৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে বিধানসভা ভোট। তিন দফায় হবে বিধানসভা নির্বাচন। জোরকদমে চলছে প্রচার। যদিও ভোট বানচালের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই। এদিনই পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর ছোড়া গুলিতে এক বিএসএফ জওয়ান আহত হন। ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের আখনুর সেক্টরে। বিএসএফ- এর তরফ থেকে জানানো হয়েছে, এই মুহুর্তে কাশ্মীরের এই অঞ্চলটি কড়া নিরাপত্তার আওতায় আছে। এই অঞ্চলটি ৩ হাজার ৩২৩ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত। অনেকগুলি সেক্টর জুড়ে দুটো দেশকে ভাগ করেছে এই অঞ্চল। যা এই মুহুর্তে উচ্চ সতর্কতার আওতায় রয়েছে।

আর এক সপ্তাহ পরেই জম্মু-কাশ্মীরে ভোট। স্বরাষ্ট্র মন্ত্রকের আশঙ্কা , ই ভোটকে অসফল করার জন্যই পাকিস্তান জঙ্গি হামলায় মদত দিতে পারে। এই মুহুর্তে ভূ-স্বর্গকে ৯৩ হাজার জওয়ান দ্বারা সুরক্ষার চাদরে মুড়ে ফেলা হয়েছে।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই