বৈষ্ণোদেবীর পথে ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০, আটকে বহু

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ। ধস নামার ফলে এই যাত্রাপথে আটকে পড়েছেন একাধিক পূণ্যার্থী। এই ঘটনায় প্রায় ৩০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। ধসের নীচে অনেকেই আটকে রয়েছেন বলে মনে করছেন উদ্ধারকারী দল। তৎপরতার সঙ্গে এই ধসের ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা চলছে। বৈষ্ণোদেবীর যাত্রাপথের পাশাপাশি ভারী বৃষ্টির জেরে জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গাতেও ধস নেমেছে। আর এর ফলেই রাস্তাঘাট বন্ধ হয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।

ফের প্রকৃতির রোষে বিপর্যস্ত জম্মু-কাশ্মীরের ডোডা-সহ বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার (২৬ অগস্ট) ডোডা জেলায় মেঘভাঙা বৃষ্টির ফলে সৃষ্ট হড়পা বানে একাধিক মৃত্যু হয়েছে। নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পাশাপাশি সতর্ক থাকার অনুরোধ অনুরোধ জানিয়েছে প্রশাসন। পরিস্থিতির উপরে নজর রাখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। মঙ্গলবার ভারী বৃষ্টির জেরে জম্মুর বৈষ্ণোদেবীর যাত্রাপথে ধস নেমে কমপক্ষে ছয় পুণ্যার্থীর মৃত্যু হয়েছিল। পরে সেই সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মৃত্যু হয়েছে ৩০ জনের। আহত হয়েছেন অনেক পুণ্যার্থী।

ধসের নিচে আরও অনেকে চাপা পড়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে। ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।  মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ‘এদিন দুপুরে অর্ধব্রুয়ারীতে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে আচমকাই ধস নামে। পাহাড়ের ঢাল বেয়ে বড় বড় পাথর, বোল্ডার নেমে আসায় আতঙ্কিত হয়ে পড়েন পুণ্যার্থীরা। শুরু হয় হুড়োহুড়ি। ধসের নীচে চাপা পড়ে যান বেশ কয়েক জন। বড়সড় দুর্ঘটনা এড়াতে বৈষ্ণোদেবী যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে।

 

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা