অশনিসঙ্কেত, দিল্লিতে প্রতি সাতজনের মধ্যে একজন করোনা আক্রান্ত

গত ছয় মাসের মধ্যে দৈনিক সংক্রমণ সর্বাধিক।  

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশে কী করোনাভাইরাসের নতুন ঢেউ আছড়ে পড়ল? বুধবার সকালেই স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত করোনা সংক্রান্ত বুলেটিনে জানানো হয়েছিল, গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ২,১৫১ জন। যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ। আর রাতে দিল্লির স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিন এক ধাক্কায় অনেকটাই উদ্বেগ বাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় রাজধানীতে মারণ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩০০ জন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮৯ শতাংশে। অর্থা‍ৎ প্রতি সাতজনের নমুনা পরীক্ষায় একজনের শরীরে মারণ ভাইরাস শনাক্ত হয়েছে। গত ছয় মাসের মধ্যে দৈনিক সংক্রমণ সর্বাধিক।  

সপ্তাহের শুরুতে অর্থা‍ৎ সোমবার রাজধানীতে করোনায় নতুন করে সংক্রমিত হয়েছিলেন ১১৫ জন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ৭ দশমিক ৪৫ শতাংশ। মঙ্গলবার তা অনেকটাই ঊর্ধ্বমুখী হয়। নতুন করে আরও ২১৪ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। শনাক্তের হার ছিল ১১ দশমিক ৮২ শতাংশ। ২৪ ঘন্টার ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৯৮ শতাংশে।

দেশে করোনার প্রকোপ শুরু হওয়ার পরে যে কয়টি রাজ্যে মারণ ভাইরাস তাণ্ডব চালিয়েছিল তার মধ্যে অন্যতম ছিল দিল্লি। গত ১৬ জানুয়ারি দৈনিক সংক্রমণ শূন্যে নেমেছিল। কিন্তু মার্চে ফের উদ্বেগ বাড়িয়ে বেড়ে চলেছে দৈনিক সংক্রমণ। যা যথেষ্টই অশনিসঙ্কেত বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’