অন্তর্বাস থেকে উদ্ধার কোটি কোটি টাকার সোনা, গ্রেফতার দুই  বিদেশিনী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের বিমানবন্দরে থেকে উদ্ধার  সোনা। মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে দুই বিদেশী মহিলার অন্তর্বাস ও লাগেজ থেকে উদ্ধার হয় সোনা। যার ওজন প্রায় ৩২.৭৯ কেজি এবং আনুমানিক মুল্য প্রায় ১৯.১৫ কোটি   টাকা। জানা গিয়েছে, দুই মহিলাই আফ্রিকার বাসিন্দা ছিলেন।

শুল্ক দফতর সূত্রে খবর, সোমবার ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর প্রথম এক যাত্রীর কাছ থেকে উদ্ধার হয় ৬.৬০ কোটি টাকা মূল্যের সোনা। এবং অন্য এক মহিলার কাছ থেকে ১২.৫৪ কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার হয়। দুই মহিলারই  অন্তর্বাস ও লাগেজ থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত দুই মহিলা যাত্রীকে গ্রেফতার করা হয়। শুল্ক কর্মকর্তারা এখন তদন্ত করছেন যে কারা এই দুই মহিলার মারফত সোনা পাচার করছিল। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত ।

উল্লেখ্য, এই প্রথম নয়। এরআগে মুম্বই বিমানবন্দরে যাত্রীদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সোনা। গত ৪ ও ৭ জুন বিমানবন্দর শুল্ক দফতরের আধিকারিকরা ৭.৮০ কেজি সোনা ও ইলেকট্রনিক্স সামগ্রী বাজেয়াপ্ত করেন।  যার মূল্য ৫.৫৪ কোটি টাকা। অন্যদিকে  মুম্বই এয়ারপোর্ট কাস্টমস ৩১ মে থেকে ৩ জুন পর্যন্ত ১৫.৩০ কেজি সোনা বাজেয়াপ্ত করেছে, যার মূল্য ৯.৭২ কোটি টাকা। যাত্রীদের অন্তর্বাস, মলদ্বার এবং লাগেজ থেকে এই সোনা উদ্ধার করে মুম্বই বিমানবন্দরে কর্মকর্তারা।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়