৩৫ বছর আগে ধার, সহকর্মীকে সুদ-সহ ২৫ হাজার টাকা ফেরালেন কেরলমের বাসিন্দা

Share:

নিজস্ব প্রতিনিধি: একটা সময় ছিল, যখন মানুষের পরিচয় নির্ধারণ হতো তার সততা, বিশ্বাসযোগ্যতা এবং কথার মূল্য দিয়ে। অর্থ, সম্পদ বা সামাজিক অবস্থানের চেয়ে বড় ছিল চরিত্র। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই মূল্যবোধ যেন অনেকটাই ফিকে হয়ে এসেছে। আজকের সমাজে অনেকেই মনে করেন, সততা যেন এক দুর্লভ সম্পদে পরিণত হয়েছে। বর্তমান সময়ে স্বার্থের হিসাবই যেন সবকিছুর কেন্দ্রবিন্দু। সম্পর্ক, বন্ধুত্ব, এমনকি অনেক ক্ষেত্রে পারিবারিক বন্ধনেও ব্যক্তিগত লাভ-লোকসানের অঙ্ক কষা হয়। কিন্তু সেখানে এক ব্যক্তি গড়েছে অনন্য সততার নজর। যা এখনকার দিনে বিরল। ৩৫ বছর আগে নেওয়া ধার সুদসহ তাঁর প্রাক্তন সহকর্মীকে ফিরিয়ে দিয়েছেন কেরলমের এক বাসিন্দা। তাঁর সততায় মুগ্ধ হয়েছে নেটদুনিয়া।

জানা গিয়েছে, সৌদি আরবে কর্মরত অবস্থায় সহকর্মীর কাছ থেকে মাত্র ১,০০০ টাকা ধার নিয়েছিলেন ইসমাইল নামের এক ব্যক্তি। সেটাই তিনি ৩৫ বছর পর সুদ-সহ ২৫ হাজার টাকা হিসেবে ফিরিয়ে দিয়েছেন। জানা গিয়েছে, প্রায় ৩৫ বছর আগে জীবনের কঠিন সময়ে সৌদি আরবে কাজ করার সময় এক সহকর্মীর কাছ থেকে ১,০০০ টাকা ধার নিয়েছিলেন কেরলমের ওই ব্যক্তি। পরে চাকরি পরিবর্তন, দেশে ফেরা এবং সময়ের ব্যবধানে দু’জনের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে সেই টাকা আর ফেরত দেওয়া সম্ভব হয়নি। বহু খোঁজাখুঁজির পর অবশেষে ৯ জুলাই প্রাক্তন সহকর্মীর খোঁজ পান তেলেঙ্গানার জগতিয়াল জেলায়। তার পরেই তিনি কয়েক দশক ধরে জমে থাকা একটি ঋণ শোধ করেন। এই অপ্রত্যাশিত ঘটনায় বিস্মিত হয়ে যান প্রাক্তন সহকর্মী। এত বছর পর কেউ যে নিজের দায়বদ্ধতার কথা মনে রেখে টাকা ফিরিয়ে দিতে পারেন, তা তিনি কল্পনাও করেননি। প্রথমে টাকা নিতে অনীহা প্রকাশ করলেও শেষ পর্যন্ত ওই ব্যক্তির আন্তরিকতার সম্মান জানিয়ে অর্থ গ্রহণ করেন।

কি ঘটেছিল জেনে নিন… 

১৯৯১ সালে সৌদি আরবের আবকাইকে কাজ করার সময় ইসমাইল ও লাচান্নার বন্ধুত্ব হয়। প্রায় পাঁচ বছর একসঙ্গে ছিলেন তাঁরা। সেই সময়ে ইসমাইল লাচান্নার কাছ থেকে ১২০ সৌদি রিয়াল ধার নিয়েছিল। সেই সময়ে ভারতীয় মুদ্রায় যার মূল্য ছিল প্রায়  এক হাজার টাকা। তখন ইসমাইল কথা দিয়েছিল, সামর্থ্য হলে তিনি টাকাটা ফেরত দেবে। তবে কিছুদিন পরেই লাচান্না ভারতে ফিরে আসেন। যেহেতু সেই সময়ে মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়া ছিল না, তাই একসময় দুজনের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সম্প্রতি, ইসমাইল তার পুরোনো বন্ধুকে খুঁজে বের করে টাকাটা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন। কাজটা সহজ ছিল না। তার কাছে লাচান্নার ফোন নম্বর, ঠিকানা বা যোগাযোগের অন্য কোনো তথ্য ছিল না। তার শুধু এটুকুই মনে ছিল যে লাচান্না ধর্মপুরীর বাসিন্দা। সেই সূত্র ধরেই বন্ধুর খোঁজ পান এবং টাকা ফেরত দেন। 

‘একমাত্র তুমি আমার উপর বিশ্বাস রেখেছিলে’, প্রখ্যাত গায়িকা জানকির মৃত্যুতে শোকস্তব্ধ তৃষা

বাবা-মা নয়, ২৮ কোটির সম্পত্তি বন্ধুর নামে লিখে দিলেন ১৯ বছরের তরুণ

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

‘আবারও কষ্ট করতে হয়েছে’, সেমিফাইনালে উঠেও কেন এমন পোস্ট করলেন মেসি?

মেয়ের উপর নৃশংস অত্যাচার, সহ্য করতে না পেরে কাটারি দিয়ে জামাইকে কোপাল শ্বশুর

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ব্যবসায়ীকে অপহরণ করে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি, পুলিশের তৎপরতায় উদ্ধার

বাইকটি দেখে থমকে যান পথচারীরা, তারপর সামনে যা মিলল…

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

সেবাশ্রয় কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR

রবিবার ছুটির দিনেও ভিজবে তিলোত্তমা! ৭ জেলায় জারি হলুদ সতর্কতা

ইরান-আমেরিকার যুদ্ধের আবহে ঘনিষ্ঠ সহযোগীকে হারালেন ট্রাম্প

ফর্ম ৬-এ নতুন নিয়ম! বাবা-মায়ের এসআইআর তথ্য না দিলে কি ভোটার তালিকায় নাম উঠবে না?

‘দাউদ বোমা রেখেছে,’ রবি সকালে তাজ হোটেলে উড়ো ফোনে আতঙ্ক