তামিল সুপারস্টার বিজয়ের সভায় হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে ৮ শিশু-সহ ৩৬ জনের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: অল্লু অর্জুনের পরে এবার তামিল সুপারস্টার থালাপাথি বিজয়ের সভায় পদপিষ্ট হয়ে অন্ততপক্ষে ৩৬ জন প্রাণ হারিয়েছেন।  তার মধ্যে ৮ শিশু  ও ১৬ মহিলা রয়েছেন। গুরুতর অসুস্থ হয়েছেন আরও পাঁচ শতাধিক। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় পুলিশ আধিকারিকরা। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলেও জানা গিয়েছে। ইতিমধ্যেই নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে তামিলনাড়ুর সরকার। পদদলিত হওয়ার ঘটনায় রাজ্যের জবাব তলব করেছে স্বরাষ্ট্র মন্ত্রক।

দক্ষিণের রূপালী পর্দার নায়ক-নায়িকাকে নিয়ে আলাদাই আবেগ রয়েছে ভক্তদের। প্রয়োজনে প্রিয় নায়ক-নায়িকার জন্য আত্মবলিদানেও পিছু হন না। অনেক ক্ষেত্রেই ভক্তদের অতি আবেগে বড়সড় দুর্ঘটনা ঘটে। কয়েক মাস আগেই অল্লুই অর্জুনের এক ছবির প্রিমিয়ার উপলক্ষে পদপিষ্টের ঘটনা ঘটেছিল হায়দরাবাদে। তাতে একজন মারাও গিয়েছিলেন। ওই ঘটনা নিয়ে এক রাত শ্রীঘরেও কাটাতে হয়েছিল ‘পুষ্পা’কে।

আগামী বছরই তামিলনাডুর বিধানসভা ভোট। আর ওই ভোটের আগেই নিজের রাজনৈতিক দল ‘তামিলিগা ভেট্টেরি কাজাঘাম’ গঠন করেছেন তামিলনাডুর সুপারস্টার থালাপাথি বিজয়। শনিবার (২৭ সেপ্টেম্বর) কারুরে এক সভা ছিল তাঁর। প্রিয় নায়ককে দেখতে উপচে পড়েছিল ভিড়। নির্ধারিত সময়ের প্রায় ছয় ঘন্টা দেরিতে সভাস্থলে পৌঁছন তামিল সুপারস্টার। আর তাঁকে এক ঝলক দেখতেই ভক্তদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। সামনে যাওয়ার জন্য অনেকেই ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। তাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভিড়ের চাপে অনেকেই পায়ের নিচে চাপা পড়েন। মঞ্চ থেকে ওই ভয়াবহ পদপিষ্টের ঘটনা দেখেই ভাষণ থামিয়ে দেন থালাপাথি বিজয়। পুলিশকে সাহায্যের জন্য অনুরোধ করেন। এক সময়ে তাঁকে বলতে শোনা যায় ‘পুলিশ প্লিজ হেল্প।’

পুলিশ ও বিজয়ের দলের স্বেচ্ছাসেবকরাই ভিড়ের ভিতর থেকে পদপিষ্টদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার খবর পেয়েই কারুরে পৌঁছে গিয়েছেন তামিলনাডুর স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রহ্ম্যনিয়ম। দুর্ঘটনার খবর জানার পরেই কারুরের জেলা প্রশাসকের কাছ থেকে নিয়মিত খবর নিতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। রাতে সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে তিনি লিখেছেন, ‘কারুর থেকে পাওয়া খবরটি উদ্বেগজনক। পদদলিত হওয়ার কারণে অজ্ঞান হয়ে যাওয়ার পর অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছি। অসুস্থদের দ্রুত তাৎক্ষণিক চিকিৎসা শুরুর নির্দেশ দিয়েছি।’  কামরুলের জেলা সচিব সেন্থিলবালাজি রাতে ৩১ জনের প্রাণহানির কথা জানিয়েছেন।

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…