‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: শুরুটা হয়েছিল India’s Got Latent-কে দিয়ে। এই বিশেষ কমেডি সংক্রান্ত শোকে নিয়ে গোটা দেশেই বিতর্ক হয়। কমেডিয়ান সময় রায়নার এই India’s Got Latent-শোতে একটি প্রতিযোগীর মন্তব্যের পাল্টা দিতে গিয়ে অশালীন কথা বলেন অপূর্বা মুখিজা। তার সঙ্গেই অশালীন মন্তব্য করেন সময় রায়নাও। আর সেই ঘটনাকে কেন্দ্র করে মামলা দায়ের হয়। জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। বন্ধ হয়ে যায় India’s Got Latent শো। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নতুন বিতর্ক ‘৩৭০ টাকার বিরিয়ানি’-কে কেন্দ্র করে। কমেডিয়ান প্রণীতের শোয়ে হিমাংশু জাংরা নামে জনৈক তরুণ মহিলাদের ডেটিং এবং আর্থিক স্বনির্ভরতাকে কটাক্ষ করতে গিয়ে অত্যন্ত নিম্নমানের কথা বলেন। তাঁর দাবি ছিল, অনেক মহিলাই নাকি ‘৩৭০ টাকার এক প্লেট বিরিয়ানি’র বিনিময়ে পুরুষদের সঙ্গে রাত কাটান! নারীদের নিয়ে এহেন অপমানজনক মন্তব্যে ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে প্রণীতের বিরুদ্ধে। সেই ঘটনায় বিপাকেও পড়েছেন তিনি। এবার এইধরণের স্ট্যান্ড আপ কমেডি শো মুম্বইয়ে ব্যান করে দেওয়ার দাবি জানালেন বৃহন্মুম্বই পুরসভার মেয়র (মুম্বই মেয়র) রীতু তাওড়ে। গোটা বিষয়টি নিয়ে তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশের কাছে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন।

আরও পডুন: দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

স্ট্যান্ড আপ কমেডি শো ব্যানের পক্ষে বলতে গিয়ে বৃহন্মুম্বই পুরসভার মেয়র রীতু তাওড়ে বলেন, ‘আমি গোটা বিষয়টির তীব্র প্রতিবাদ জানাই। এইধরণের স্ট্যান্ড আপ কমেডি শোগুলি যুবক-যুবতীদের মানসিক ক্ষতি করে দিচ্ছে। সংবিধান আমাদের বাক স্বাধীনতা দিয়েছে। তার মানে এই নয় যে যা খুশি করব। ওই শোতে যেভাবে কথাগুলি বলা হয়েছে তা লজ্জাজনক। এটা মহারাষ্ট্র ও ভারতের সংস্কৃতির সঙ্গে খাপ খায় না। বিষয়টিকে নিয়ে দুঃখিত আমরা। আমি সংবাদমাধ্যমের সাহায্যে সবাইকে জানাতে চাই এইধরণের অশালীন স্ট্যান্ড আপ কমেডি শো পুরোপুরি বন্ধ করে দেওয়া হোক। মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে চিঠিও লিখব আমি।’ অপরদিকে ‘৩৭০ টাকার বিরিয়ানি’- কাণ্ডে আজ, শনিবার ক্ষমা চেয়েছেন কমেডিয়ান প্রণীত মোরে। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এই বিষয়ে অনেক দিন ধরেই কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গিয়েছিল। আপনারা সবাই সেই ক্রাউডওয়ার্ক ভিডিও দেখেছেন, যার জন্য আমি প্রচুর ঘৃণা ও সমালোচনার মুখে পড়েছি। আমার মনে হয়, এই ঘৃণার কিছুটা আমি প্রাপ্যও।’

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!