৪৮ ঘন্টায় বিমানবন্দরগুলিতে বিদেশ ফেরত ৩৯ যাত্রীর করোনা শনাক্ত

বৃহস্পতিবার দিল্লি বিমানবন্দর পরিদর্শনে যাচ্ছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: করোনাভাইরাসের নয়া সুনামি রুখতে দেশের বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের উপরে চলছে বিশেষ নজরদারি। আর ওই নজরদারির ফলে গত ৪৮ ঘন্টায় দমদম, দিল্লি সহ দেশের বিভিন্ন বিমানবন্দরে বিদেশ থাকা আসা ৩৯ যাত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নজরদারিতে গাফিলতি রয়েছে কিনা তা সরেজমিনে পর্যবেক্ষণ করতে আগামিকাল বৃহস্পতিবার দিল্লি বিমানবন্দর পরিদর্শনে যাচ্ছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: করোনাভাইরাসের নয়া সুনামি রুখতে দেশের বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের উপরে চলছে বিশেষ নজরদারি। আর ওই নজরদারির ফলে গত ৪৮ ঘন্টায় দমদম, দিল্লি সহ দেশের বিভিন্ন বিমানবন্দরে বিদেশ থাকা আসা ৩৯ যাত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নজরদারিতে গাফিলতি রয়েছে কিনা তা সরেজমিনে পর্যবেক্ষণ করতে আগামিকাল বৃহস্পতিবার দিল্লি বিমানবন্দর পরিদর্শনে যাচ্ছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

জাপান, দক্ষিণ কোরিয়া সহ একাধিক দেশে করোনাভাইরাসের সংক্রমণ ফের বেলাগাম তাণ্ডব চালাতে শুরু করতেই নড়েচড়ে বসেছে মোদি সরকার। গত শনিবার থেকেই দেশের বিমানবন্দরগুলিতে বিশেষ নজরদারি শুরু হয়েছে। বিদেশ থেকে আসা প্রত্যেক যাত্রীর অ্যান্টিজেন পরীক্ষা করা হচ্ছে। আর সেই পরীক্ষাতেই একের পর এক যাত্রীর শরীরে কোভিড শনাক্ত হয়েছে। যাদের শরীরে করোনা শনাক্ত হয়েছে তাঁদের নিজেদের খরচেই আইসোলেশনে থাকতে হবে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে।

সূত্রের খবর, গত ২৪ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন বিমানবন্দরে ৩ হাজার ৯৯৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ১,৭৮০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ওই পরীক্ষায় ৩৯ জনের শরীরে কোভিড সংক্রমণ শনাক্ত হয়েছে। ওই ৩৯ জনের নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার চেন্নাই বিমানবন্দরে চিন থেকে শ্রীলঙ্কা হয়ে ফেরা দুই যাত্রীর শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। সম্পর্কে দুজনে মা-মেয়ে। আজ বুধবার সকালে দুবাই থেকে ফেরা দুই যাত্রীর শরীরেও ফের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর তার পরেই এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে দুবাই থেকে আসা যাত্রীদের জন্য বিশেষ গাইডলাইন জারি করা হয়েছে।

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা