জম্মু কাশ্মীরের পুঞ্চে সেনার গাড়িতে আগুন, নিহত ৪ জওয়ান

বৃহস্পতিবার পুঞ্চ সেক্টরের ভাটা ধুরিয়ান (Bhata Dhurian) এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) পুঞ্চ সেক্টরে সেনার গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হল ৪ জওয়ানের। বৃহস্পতিবার পুঞ্চ সেক্টরের ভাটা ধুরিয়ান (Bhata Dhurian) এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন আচমকা বিস্ফোরণ ঘটে সেনার গাড়িতে। সেই বিস্ফোরণের পর গাড়িতে আগুন ধরে যায়। আগুনে জখম হয়ে ৪ জওয়ানের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। তবে কী কারণে বিস্ফোরণ ঘটল তা এখনও জানা যায়নি। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে সেনা ও পুলিশের বাহিনী। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য চলতি মাসে পঞ্জাবের ভাতিন্ডার সেনা ছাউনিতে ভোর রাতে গুলি চলে। সেই গুলিতে চার জওয়ানের মৃত্যু হয়েছে। নিহতরা ৮০ মিডিয়াম রেজিমেন্টের সদস্য। কয়েকদিন আগেই ছাউনি থেকে উধাও হয়ে গিয়েছিল একটি ইনসাস রাইফেল ও ২৮ রাউন্ড কার্তুজ। এদিনের গুলিকাণ্ডে ওই অস্ত্র ও কার্তুজ ব্যবহার করা হয়েছে বলে অনুমান করা হয় সেনার আধিকারিকদের তরফে। পরে জানা যায় এই ঘটনার পিছনে রয়েছেন এক জওয়ান। সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই