পুজো দিতে যাওয়ার পথে দুর্ঘটনা, ট্র্যাক্টর-ট্রলি উল্টে নিহত চার পুণ্যার্থী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুজো দিতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। শুক্রবার ভোরে ট্র্যাক্টর-ট্রলিতে করে মধ্যপ্রদেশের দাতিয়া জেলার এক মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন  বেশ কয়েকজন। আর তখনই উল্টে যায় যাত্রীবাহী ট্র্যাক্টর-ট্রলিটি। এই ঘটনায় চারজন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০ জন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ভোর সাড়ে চারটে নাগাদ ট্র্যাক্টর-ট্রলিতে করে রতনগড় মাতা মন্দিরে যাচ্ছিলেন বেশ কয়েকজন পুণ্যার্থী। সেই সময় আচমকাই গাড়িটি উল্টে রাস্তা থেকে ছিটকে  ১৫ ফুট নিচে একটি কালভার্টে পড়ে যায়। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই কিশোরী সহ দুই মহিলা। পুলিশ সুপার বীরেন্দ্র মিশ্র জানিয়েছেন, আহত এক মহিলাকে  চিকিৎসার জন্য গোয়ালিয়রে রেফার করা হয়েছে। বাকিদের ঝাঁসির এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কি করে এমন দুর্ঘটনা ঘটল তা এখন জানা যায়নি। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

উল্লেখ্য, মধ্যপ্রদেশে প্রায়শই দুর্ঘটনার খবর সামনে আসছে। সম্প্রতি মধ্যপ্রদেশের দিন্দোরিতে একটি পিকআপ গাড়ি আচমকাই উল্টে যায়। আর তাতে ১৪ জন যাত্রী প্রাণ হারিয়েছিলেন। এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেন  মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব । তবে কেন বারবার এমন দুর্ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন।

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ,জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু

গুলিতে কাঁপল টাইমস স্কোয়ার, নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি পর্যটকদের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ইরান আলোচনা অনিশ্চিত, সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা

আইফোন প্রেমীদের দুঃসংবাদ শোনালেন অ্যাপল সিইও টিম কুক

৭,০০০mAh ব্যাটারি ও ১২০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ লঞ্চ হল Oppo Reno15A

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

কিডনির রোগ থাকলে বাড়তে পারে ‘লো ব্লাড সুগার’ এর ঝুঁকি, সতর্কবার্তা চিকিৎসকদের

সকালের খাবারে প্রোটিন নাকি ফাইবার কোনটি বেশি জরুরি? কী বলছেন বিশেষজ্ঞরা?

ভাঙা সম্পর্কও জোড়া লাগতে পারে, যদি থাকে এই ৩ টি শর্ত