দিল্লিতে বহুতল ভবন ধসে ৪ জনের মৃত্যু, মর্মান্তিক দুর্ঘটনার ১৭ সেকেন্ডের ভিডিও ভাইরাল

মাত্র ১৭ সেকেন্ডে ধসে পড়ে গোটা বিল্ডিংটি। তখন একেবারে নির্জন এলাকা ছিল। কোনও মানুষজনের দেখা মেলেনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার গভীর রাতে দিল্লির মুস্তাফাবাদ এলাকায় মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। চোখের নিমেষে ভেঙে পড়েছে চার তলা বিল্ডিং। রাত তখন আনুমানিক ২ টা বেজে ৩০ মিনিট বা তিনটে বাজে। চারতলা ভবন ধসে পড়ায় ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে গিয়েছে প্রায় দুই ডজনেরও বেশি মানুষ। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। ইতিমধ্যেই ১৮ জনকে নিরাপদে সরানো হয়েছে। যাঁদের নিধেয় ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক এবং ৪ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে বিল্ডিং ধসে পড়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। স্থানীয় এক বাসিন্দা ১৭ সেকেন্ডের এলাকার সিসিটিভি ফুটেজটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, হঠাৎ করেই একটা স্ফুলিঙ্গ দেখা গিয়েছে। এরপর হুড়মুড়িয়ে ভবন ধসে পড়তেই কালো ধোঁয়ায় মুড়ে যায় গোটা এলাকা। মাত্র ১৭ সেকেন্ডে ধসে পড়ে গোটা বিল্ডিংটি। তখন একেবারে নির্জন এলাকা ছিল। কোনও মানুষজনের দেখা মেলেনি। ভবনটি ধসে পড়ার সঙ্গে সঙ্গে প্রবল বাতাস এবং ধুলো রাস্তায় উড়ে যায়। এমন মর্মান্তিক দুর্ঘটনাটি কীভাবে ঘটল, এখন সেটাই পরিদর্শন করছেন পুলিশ।

তবে পুলিশের প্রাথমিক অনুমান, এই সপ্তাহে দিল্লির বিভিন্ন স্থানে বজ্রপাত-সহ প্রবল বৃষ্টিপাত হয়েছে। পাশপাশি বয়েছে ঝোড়ো হাওয়া। গতকালও প্রবল বৃষ্টিপাত হয়েছে। বজ্রপাত কয়েক ঘন্টা পরেই বাড়ি ধসে পড়ে। যেখানে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। এবং এখনও পর্যন্ত ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও পর্যন্ত প্রায় ৮-১০ জনের আটকে থাকার আশঙ্কা রয়েছে। নিহতদের নাম, চাঁদনী, দানিশ, রেশমা এবং নাভিদ। এই বিষয়ে পুলিশ কর্মকর্তা সন্দীপ লাম্বা জানিয়েছেন, ‘আজ ভোর ৩টে নাগাদ ঘটনাটি ঘটেছে। এরপর জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ), দিল্লি ফায়ার সার্ভিসেস এবং দিল্লি পুলিশের দল উদ্ধার অভিযান শুরু করেছে। ধসের কারণ সম্পর্কে জানতে চাইলে, ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তাঁরা এটি তদন্ত করছেন। আহতদের জিটিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাঁদের বেঁচে থাকার সম্ভাবনা ন্যূনতম। কিন্তু আমরা এখনও ধ্বংসাবশেষ তদন্ত করছি। তবে এই ধরনের ঘনবসতিপূর্ণ এলাকায় কাজ করা অত্যন্ত চ্যালেঞ্জিং। জায়গার সীমাবদ্ধতার কারণে ধ্বংসাবশেষ পরিষ্কারের জন্য ভারী যন্ত্রপাতির ব্যবহার সীমিত।’

 

তবে যে বিল্ডিং ধসে পড়ার যে ১৭ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি এলাকার পাশের একটি গলির সিসিটিভি ফুটেজ। এই বিষয়ে দমকল কর্মকর্তা রাজেন্দ্র আটওয়াল জানিয়েছেন, ‘আমরা গতকাল রাত ২:৫০ নাগাদ ঘটনাটি সম্পর্কে একটি ফোন পাই। এরপর আমরা ঘটনাস্থলে পৌঁছে জানতে পারি যে পুরো ভবনটি ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়েছে। এনডিআরএফ এবং দিল্লি ফায়ার সার্ভিস লোকজনকে উদ্ধারের জন্য কাজ করছে।’ গত সপ্তাহে, মধু বিহারের কাছে তীব্র ধুলোঝড়ের সময় একটি নির্মাণাধীন ভবনের দেওয়াল ধসে পড়ে, যার ফলে একজন নিহত এবং আরও দুজন আহত হন। শনিবার উত্তর প্রদেশের মিরাটে ঝড়ের সময় একটি বাড়ি ধসে একই পরিবারের পাঁচজন সদস্যের মৃত্যু হয়েছে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার