দুধ খেয়ে মৃত চার, বিক্রেতাকে গ্রেফতার করতে সামনে এল চাঞ্চল্যকর তথ্য, আতঙ্ক এলাকাজুড়ে

Share:

নিজস্ব প্রতিনিধি:  চাঞ্চল্যকর  ঘটনা অন্ধ্রপ্রদেশের রাজামহেন্দ্রভরম শহরে।  ভেজাল দুধ  খাওয়ার কারণে চারজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই খবর  সোমবার নিশ্চিত করেছে  পূর্ব গোদাবরী জেলা প্রশাসন। 

পুলিশ এবং স্বাস্থ্য কর্মীরা জানিয়েছে, মৃতরা  সকলেই রাজামহেন্দ্রভরমের একই স্থানীয় বিক্রেতার সরবরাহ করা দুধ  পান করেছিলেন।  প্রাথমিক তদন্তে দেখা  গিয়েছে ওই এলাকার মানুষ যে দুধ পান করেছিলেন সেটি  দূষিত ছিল যার ফলে গ্রাহকদের মধ্যে অ্যানুরিয়া (প্রস্রাব করতে অক্ষমতা) এবং  কিডনির সমস্যা দেখা দিয়েছে। ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ ওয়াই শ্রীকান্ত বলেন, “শহরে এক অননুমোদিত বিক্রেতার সরবরাহ করা ভেজাল দুধ খেয়ে গত দুই দিনে চারজনের মৃত্যু হয়েছে।” এই ঘটনার পর  দুধ বিক্রেতাকে  গ্রেফতার করা হয়েছে। খাদ্য সুরক্ষা দলগুলি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছ থেকে দুধ এবং রক্তের নমুনা সংগ্রহ করেছে এবং বিস্তারিত বিশ্লেষণের জন্য পরীক্ষাকেন্দ্রে পাঠিয়েছে। 

আরও পড়ুন: ফুলের প্রদর্শনীতে গিয়ে দেদারে চুরি, দর্শকরা কাণ্ডে সমালোচনার ঝড়, ভাইরাল ভিডিও 

পূর্ব গোদাবরী জেলা কালেক্টর কীর্তি চেকুরি বলেন, কর্তৃপক্ষ বাড়ি বাড়ি  সমীক্ষা চালিয়েছে এবং তদন্তের অংশ হিসেবে এখন পর্যন্ত ৭৩টি নমুনা সংগ্রহ করেছে, যার মধ্যে ৪২টি গবাদি পশুর নমুনাও রয়েছে। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং অসুস্থদের জন্য চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে এবং ভেজাল নিশ্চিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে ‘ভেজাল’ দুধ খাওয়ার পর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের সম্পূর্ণ চিকিৎসা ব্যয় তার সরকার বহন করবে। অন্ধ্রের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, “আমরা ক্ষতিগ্রস্তদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ এবং হাসপাতালে ভর্তি সকলের জন্য বিনামূল্যে চিকিৎসা প্রদান করছি।” অন্যদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ওয়াইএসআরসিপি প্রধান ওয়াইএস জগন মোহন রেড্ডি এই মর্মান্তিক ঘটনার জন্য গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন এবং অভিযোগ করেছেন যে খাদ্য সুরক্ষা নিয়ে সরকারের অবহেলা জনজীবনকে সরাসরি বিপন্ন করে তুলেছে এবং ভেজালের জন্য পিছনে থাকা ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের