উত্তরপ্রদেশের জালাউনে বাস উল্টে নিহত ৫, আহত ১৫

শনিবার রাতে উত্তরপ্রদেশের জালাউনে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ে বাড়ি থেকে অতিথিদের নিয়ে ফেরার পথে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হল ৫ জনের। গুরুতর জখম হয়েছেন আরও ১৫ জন। শনিবার রাতে উত্তরপ্রদেশের জালাউনে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিয়ে বাড়ি থেকে একটি বাস ৪০ জনকে নিয়ে ফিরছিল শনিবার রাতে। উত্তরপ্রদেশের জালাউন (Jalaun) জেলার মাধৌগড় (Madhaugarh) থানা এলাকার গোপালপুরার (Gopalpura) কাছে বাসটির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হয়। এরপর যাত্রীবাহী বাসটি রাস্তার পাশে উলটে যায়। সংঘর্ষের অভিঘাতে বাসের ছাউনি উড়ে যায়। দুর্ঘটনার ফলে মৃত্যু হয় ৫ যাত্রীর। পাশাপাশি গুরুতরভাবে জখম হন ১৫ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

অন্যদিকে যমুনা এক্সপ্রেসওয়েতে (Yamuna Expressway) শনিবার পৃথক আরেকটি বাস দুর্ঘটনায় চার জন জখম হয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বাসটি বিহার থেকে ৪০ জন যাত্রী নিয়ে দিল্লির দিকে যাচ্ছিল। সেই যাত্রাপথে আগ্রার খান্ডাউলি (Khandauli) এবং এতমাদপুর (Etmadpur) সীমানা এলাকায় বাসটি আচমকা উলটে যায়। যার ফলে ৪ জন গুরুতরভাবে আহত হয়েছেন। নায়েব তহসিলদার অজয় কুমার শর্মা (Naib Tehsildar Ajay Kumar Sharma) এই তথ্য জানিয়েছে। জখম যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত চার জনের মধ্যে তিন জন নাবালক বলে জানিয়েছে পুলিশ।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

বিহারে কাজল রাঘওয়ানির গাড়িতে ভয়াবহ হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ভোজপুরি নায়িকা

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর

ইমরানের মুক্তির দাবিতে আন্দোলন! বাড়ি থেকে বোন আলিমাকে তুলে নিয়ে গেল পুলিশ

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

রবি দুপুরে বাগুইআটিতে হাড়হিম হত্যাকাণ্ড, ঘরে ঢুকে যুবককে খুন করল দুষ্কৃতী

‘কংগ্রেস ও তৃণমূল দুই দলই সাইনবোর্ডে পরিণত হয়েছে,’ খোঁচা সুকান্ত মজুমদারের

মায়ের মুখে হাসি ফোটাতে বাড়ির চারপাশে ৫৭০০ গাছ! ছেলের ভালবাসা চোখে জল আনবে