মোদির রাজ্যে বিষাক্ত আয়ূর্বেদিক সিরাপ খেয়ে মৃত ৫, অসুস্থ ২

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: কাশি কমাতে গিয়ে আয়ূর্বেদিক সিরাপের উপরেই ভরসা রেখেছিলেন খেড়া জেলার বিলোদোরার বাসিন্দারা। সরল বিশ্বাসে পান করেছিলেন ওই সিরাপ। আর তার পরেই ঘটল বিপত্তি। মৃত্যুর কোলে ঢলে পড়লেন পাঁচ জন। অন্য দুই জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। অভিযোগ পাওয়ার পরেই পুলিশ ওষুধ বিক্রেতা-সহ মোট তিন জনকে গ্রেফতার করেছে। গ্রামবাসীদের রক্তের নমুনায় বিষাক্ত মিথাইল অ্যালকোহল শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার খেড়ার পুলিশ সুপার রাজেশ গাড়িয়া জানিয়েছেন, ‘গত কয়েকদিন আগে নাদিয়াদের কাছে বিলোদারা গ্রামে একটি ওষুধের দোকান থেকে ‘কালমেঘাসভ আসাভা আরিস্তা’ নামে একটি আয়ূর্বেদিক সিরাপ কেনেন ৫০ গ্রামবাসী। ওই সিরাপ খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়তে থাকেন তারা। গত দুই দিনে মোট পাঁচ জন প্রাণ হারিয়েছেন। আরও দুই জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যে সমস্ত গ্রামবাসী ওই সিরাপ কিনেছিলেন তাদের রক্তের নমুনা পরীক্ষা করে বিষাক্ত মিথাইল অ্যালকোহল মিলেছে। ওই সিরাপেই নেশার জন্য মিথাইল অ্যালকোহল মেশানো হয়েছিল বলে মনে করা হচ্ছে।’

ঘটনার খবর পেয়েই ওই বিষাক্ত আয়ূর্বেদিক সিরাপ বিক্রির সঙ্গে জড়িত দোকানদার ও তার দুই সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই সিরাপ যারা কিনেছিলেন তাদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে। সিরাপ সেবনকারীদের উপরে বিশেষ নজরও রাখা হচ্ছে।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই