৫০ দিন জেলে, ২৫ দিন হোটেলে…অবশেষে ইরান থেকে ফিরলেন গাজিয়াবাদের কেতন মেহতা

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বের বহু মানুষ সমস্যায় পড়েছিলেন।  অনেকেই আটকে পড়েছিলেন যুদ্ধবিধ্বস্ত দেশগুলিতে। যাদের মধ্যে ছিলেন বহু ভারতীয়। তাঁদের মধ্যে এক ভারতীয় যাকে ৫০ দিন ইরানের একটি কারাগারে ৫০ দিন বন্দী করে রাখা হয়েছিল। তারপর তাঁকে তাকে একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। দিনটি ছিল ২৭শে ফেব্রুয়ারি। পরের দিনই তাঁর ভারতে ফেরার কথা ছিল। কিন্তু, তার যাত্রার দিন, ২৮ ফেব্রুয়ারি, আমেরিকা ও ইজরায়েল মিলে ইরানের বিরুদ্ধে যৌথ বিমান হামলা শুরু করলে তাঁর জন্য পরিস্থিতি দ্রুত এবং ভয়াবহভাবে বদলে যায়। দেশে ফেরার আগে তাকে আরও ২৫ দিন আটকে থাকতে হয়েছিল।

কেতন মেহতা, যিনি বর্তমানে গাজিয়াবাদে ফিরে এসেছেন। এনডিটিভির কাছে তাঁর বাড়ি ফেরার সেই ভয়াবহ যাত্রার কথা বর্ণনা করেছেন। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেছেন, “যখন আমরা সেই জায়গাটা (কারাগার) ছেড়ে একটি হোটেলে উঠলাম, তখন আমাদের কোনো ধারণাই ছিল না যে যুদ্ধ আসন্ন। ঠিক তার পরের দিনই যুদ্ধ শুরু হয়ে গেল। আমরা পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিলাম; সবকিছু বন্ধ হয়ে গেল—এমনকি বিমানবন্দরও বন্ধ ছিল।” তাঁর হোটেলটি বন্দর আব্বাস শহর থেকে মাত্র ৬০০-৭০০ মিটার দূরে ছিল। এই বন্দরটি ইরানি নৌবাহিনীর প্রধান ঘাঁটি, যা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ব্যাপকভাবে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

অবশেষে বাড়ি ফিরে স্বাস্তির নিশ্বাস ফেলে কেতন মেহতা বলেছেন, “আমরা যখন দূতাবাসে যোগাযোগ করি, তারা আমাদের হোটেল থেকে বের হতে নিষেধ করে, কারণ ওই এলাকায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। দিনের পর দিন আমরা বোমা আর ক্ষেপণাস্ত্রের শব্দ শুনতে লাগলাম। আমরা হোটেলের জানালা খুলে বাইরে তাকালেই দেখতাম, চোখের সামনেই ক্ষেপণাস্ত্রের বৃষ্টি হচ্ছে।”

আরও পড়ুন:  ‘‌গত পাঁচ বছরে বাংলাকে টাকা দেওয়ার শ্বেতপত্র দেখান’‌, প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ অভিষেকের

কী পরিমাণ বোমাবর্ষণ হতো তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রতিদিন ১০০-২০০টি বোমা বর্ষণ হত। তিনি জানান, বাড়ি ফেরার যাত্রা ছিল আরও ঝুঁকিপূর্ণ কারণ পথে যখন তখন বোমা পড়ছিল। মেহতা জানান, বন্দর আব্বাস থেকে বাসে করে প্রায় ১,৮০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি আর্মেনিয়ায় পৌঁছান। এতে তাদের প্রায় ১৮-১৯ ঘণ্টা সময় লেগেছিল। তিনি বলেন, “এই পুরো যাত্রাপথে চারপাশের পাহাড় থেকে ক্রমাগত বিস্ফোরণের শব্দ ভেসে আসছিল। বাসটি প্রচণ্ডভাবে কাঁপছিল। এই ভয়ের আবহের মধ্যেই আমরা কোনোমতে আর্মেনিয়ার সীমান্তে পৌঁছাতে সক্ষম হই।” তিনি বলেন, এই কঠিন অভিজ্ঞতার একটি স্বস্তিদায়ক দিক ছিল যে, ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন।

জেলে কেন ছিলেন?

৮ ডিসেম্বর, আন্তর্জাতিক জলসীমায় থাকা অবস্থায় ইরানি কর্তৃপক্ষ ‘এমটি ভ্যালিয়েন্ট রোয়ার’ নামের একটি তেলবাহী ট্যাঙ্কার বাজেয়াপ্ত করে। তাদের অভিযোগ, দুবাই-ভিত্তিক প্রাইম ট্যাঙ্কার্স এলএলসি পরিচালিত জাহাজটি অবৈধ ডিজেল বহন করছিল। সংস্থাটি এই অভিযোগ অস্বীকার করেছে। দশজন ভারতীয় নাবিককে গ্রেফতার করে ইরানের একটি কারাগারে পাঠানো হয়, বাকিরা জাহাজেই ছিলেন।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের