কুয়াশার কবলে দিল্লি, ফের ব্যাহত ট্রেন-বিমান পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লিতে চলছে শৈত্য প্রবাহ। এরজেরে ফের উত্তর ভারতে ব্যাহত হল ট্রেন এবঙ বিমান পরিষেবা।ঘন কুয়াশার কারণে  দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আইজিআই) আন্তর্জাতিক বিমানসহ প্রায় ১২০টি বিমান  কয়েক ঘণ্টা দেরিতে  ছাড়বে। পাশাপাশি ঘন কুয়াশার কারণে প্রায় বাতিল হয়েছে ৫৩ টি বিমান।  এছাড়াও ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা। রেল সূত্রে জানা গিয়েছে, কুয়াশার কারণে  পুরি-নিজামুদ্দিন পুরুষোত্তম এক্সপ্রেস এবং হায়দরাবাদ-নয়াদিল্লি নামে দুটি ট্রেন ৬-৬.৩০ ঘণ্টা দেরিতে ছাড়বে।

এছাড়াও আজমগড়-দিল্লি জংশন কাইফিয়াত এক্সপ্রেস এবং আম্বেদকরনগর-কাটরা এক্সপ্রেসও নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়বে। প্রায় পাঁচ ঘন্টা দেরিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। কাটিহার-অমৃতসর এক্সপ্রেস পৌঁছতে সাড়ে চার ঘণ্টা দেরি হতে পারে বলে রেলের তরফে জানান হয়েছে। এছাড়াও ওয়া-আনন্দ বিহার এক্সপ্রেস, ভাস্কো-নিজামুদ্দিন এক্সপ্রেস, ভোপাল-নিজামুদ্দিন এক্সপ্রেস, খাজারাও-কুরুক্ষেত্র, অমৃতসর-মুম্বই এবং মানিকপ্রু-নিজামুদ্দিন প্রায় ২-২.৪৫ ঘন্টা দেরিতে ছাড়ার সম্ভাবনা রয়েছে।

ভারতীয় আবহাওয়া দফতরের (আইএমডি) তথ্য অনুযায়ী, বুধবার ভোর সাড়ে ৫টা নাগাদ পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, পশ্চিম রাজস্থান, পশ্চিম ও পূর্ব উত্তর প্রদেশ সহ দেশের বেশ কয়েকটি অংশে দৃশ্যমানতা ছিল  ২০০ মিটারের নীচে। বুধবার সকালে দিল্লি, পূর্ব রাজস্থান, পূর্ব উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ এবং আসামের বিচ্ছিন্ন এলাকায় ঘন কুয়াশার কবলে পড়ে। এদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২-৩ দিন উত্তর ভারতে জারি হয়েছে শৈত্য প্রবাহের সতর্কতা।  

‘ম্যাডাম ঘুমাচ্ছেন’, বিমান ছিনতাইয়ে খবর বেনজির ভুট্টোর গোচরে আনতে ব্যর্থ হয়েছিলেন সিঙ্গাপুরি দূত

প্রাক্তন মন্ত্রী মনোজ তিওয়ারির অফিসের ড্রয়ার থেকে কন্ডোম উদ্ধার! শোরগোল হাওড়ায়

জনপ্রিয় ইনফ্লুয়েন্সার নিশা চৌহানকে কুপিয়ে খুনের পর আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামীর

পরিচালক রাজা চন্দের পরিবারে নতুন সদস্য আসছে, মা হচ্ছেন অভিনেত্রী পিয়ান সরকার

বিয়ের মণ্ডপে নাগিন নাচ নেশাগ্রস্থ বরের, বিয়ে ভেঙে দিলেন কনে

রামনবমীতে অশান্তি মামলায় জামিন পেল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির

পাঁচতারা হোটেলে যৌনচক্রের হদিশ, উদ্ধার দুই অভিনেত্রী, গ্রেফতার মেকআপ আর্টিস্ট

ছেলে ও বউমার অত্যাচারে ঘরছাড়া বৃদ্ধা, পুলিশে অভিযোগ করেও মিলল না সুরাহা

বড়সড় নাশকতার ছক বানচাল, গুজরাত এটিএসের জালে ৮ জয়েশ-ই মহম্মদ জঙ্গি

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত ৪০

তৃণমূল জমানায় বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকা হত না: মুখ্যমন্ত্রী

সই জাল কাণ্ডে আপাতত স্বস্তি অভিষেকের! বাড়ল রক্ষাকবচের মেয়াদ

কাউন্সিলরের পদত্যাগের জেরে আসানসোল পুর নিগম হাতাছাড়া হচ্ছে তৃণমূলের!

নবদ্বীপ পুরসভায় কাউন্সিলরদের গণইস্তফার জেরে ভেঙে গেল বোর্ড