চতুর্থ দফার ভোটে ২৮ শতাংশ প্রার্থীই কোটিপতি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজনীতি কী বেওসা হয়ে উঠল নাকি বেওসায়ীরা রাজনীতিবিদ হয়ে উঠলেন? প্রশ্নটা উঠেছে চলতি লোকসভার ভোটে কোটিপতি প্রার্থীর সংখ্যাতত্ত্বে। প্রথম তিন দফার ভোটের মতো  আগামী ১৩ মে হতে যাওয়া চতুর্থ দফার ভোটেও কোটিপতি প্রার্থীর ছড়াছড়ি। ভাগ্যপরীক্ষায় বসতে যাওয়া ১,৭১৭ জন প্রার্থীর মধ্যে ৪৭৬ জনই কোটিপতি। অর্থা‍ৎ ২৮ শতাংশ প্রার্থীই লড়ছেন অর্থশক্তির বলে বলীয়ান হয়ে।

আগামী ১৩ মে সোমবার চতুর্থ দফায় ১০ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬ লোকসভা আসনে ভোট হতে চলেছে। তার মধ্যে সর্বাধিক আসন রয়েছে অন্ধ্রে। ওই রাজ্যের ২৫ আসনে ভোট হবে। তেলঙ্গানার ১৭, উত্তরপ্রদেশের ১৩, মহারাষ্ট্রের ১১, পশ্চিমবঙ্গের ৮, মধ্যপ্রদেশের ৮, বিহারের ৫, ঝাড়খণ্ডের ৪, ওড়িশার ৪ এবং জম্মু-কাশ্মীরের একটি আসনে ভোট রয়েছে। ওই আসনে ভোটের লড়াইয়ে নামা ৪৭৬ জনই কোটিপতি। তার মধ্যে ২০৫ জন প্রার্থীর সম্পত্তির পরিমাণ ৫ কোটি টাকার বেশি। ১৩৩ জন প্রার্থীর সম্পত্তির পরিমাণ ২ থেকে ৫ কোটি টাকা। আর এক কোটির বেশি সম্পত্তি রয়েছে ১৩৮ জনের।

কোটিপতিদের প্রার্থী করার নিরিখে বাকি সব দলগুলির চেয়ে কয়েক যোজন এগিয়ে কেন্দ্রের শাসকদল বিজেপি। চতুর্থ দফায় বিজেপির ৭০ প্রার্থীর মধ্যে ৬৫ জনই কোটিপতি। অন্যদিকে কংগ্রেসের কোটিপতি প্রার্থীর সংখ্যা ৫৬। চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টির ১৭ জন প্রার্থী ভোটে লড়ছেন। ১৭ জনই কোটিপতি। শিবসেনার (শিন্ডে সেনা) ৩, উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার ৪ এবং অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেসের ২৫ জন প্রার্থীই কোটিপতি। চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের আট আসনে ভোট রয়েছে। ওই আট আসনে তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়ানো প্রার্থীদের সাতজনই কোটিপতি।       

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫