Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্কুল পড়ুয়াদের যৌন হয়রানি ও অশ্লীল ভিডিও তৈরির অভিযোগে গ্রেফতার ৫৯ বছর বয়সী শিক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: শুরুকে শাস্ত্রে পিতার স্থান দেওয়া হয়। তিনি একদিকে শিক্ষা দেন, অন্যদিকে রক্ষা করেন। কিন্তু রক্ষকই যদি ভক্ষক হন তাহলে? রাজস্থানের এমনই একটি ঘটনা সামনে এসেছে। চিত্তোরগড় জেলার ৫৯ বছর বয়সী সরকারি স্কুল শিক্ষককে অশ্লীল ভিডিও তৈরি এবং শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত করা হয়েছে। পরে তাকে গ্রেফতার করা হয়।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে যে, ২৩ জন স্কুল পড়ুয়া স্বীকার করেছে যে তারা শিক্ষকের যৌন হয়রানির শিকার হয়েছে। সম্প্রতি ওই শিক্ষকের একটি ভিডিও ভাইরাল হয়। তারপর রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলওয়ার বলেন যে, ওই শিক্ষক একজন ‘দানব’। প্রতিবেদনে আরও বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি পড়ুয়াদের ভয় দেখাতো যে, বাবা মাকে যৌন হয়রানির বিষয়ে জানালে শিক্ষার্থীদের পরীক্ষায় ফেল করানো হবে। শিক্ষামন্ত্রী দিলওয়ার তাই এই প্রসঙ্গে বলেছেন, “পদের অপব্যবহার করে নিরীহ স্কুল পড়ুয়াদের যৌন হয়রানির শিকার করা শিক্ষকের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।”

পুলিশ জানিয়েছে, “একজন শিক্ষার্থী একসময় বাবা-মায়ের কাছে বলে তাকে যেন স্কুলে না পাঠানো হয়। সেই সঙ্গে স্কুল পরিবর্তনের জন্য জোর দিতে থাকে সে। পরিবারের সদস্যরা তাকে কারণ জিজ্ঞাসা করলে সে জানায় স্কুলে তার সঙ্গে নিয়মিত কী ঘটছে। হতবাক পরিবারের সদস্যরা তখন শিক্ষকের অপকর্মের কথা গ্রামবাসীকে জানায়।”

এই মামলা সম্পর্কে আরও বলতে গিয়ে পুলিশ জানিয়েছে, “পড়ুয়াদের বয়স ৬ থেকে ১৬ বছরের মধ্যে। শিক্ষক ছেলে-মেয়ে নির্বিশেষে যৌন হেনস্থা চালাত। ইতিমধ্যেই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। আমরা তার বিরুদ্ধে পকসো আইন, এসসি/এসটি আইন, বিএনএস, আইটি আইন এবং জেজে আইনের ধারায় অভিযোগ দায়ের করেছি যাতে সে কঠোর শাস্তি পায়।”

বিষয়টি প্রকাশ্যে আসার পর, শুক্রবার সকালে গ্রামের বাসিন্দারা স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান এবং স্কুলে তালা ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে সরকারি কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

হেস্টিংস গণনা কেন্দ্র থেকে অভিষেককে বের করে দিল কমিশন

বিজেপি সমর্থকদের সঙ্গে দেদার সেলফি রচনার, ‘জয় শ্রী রাম’ ধ্বনি তুলে কী বললেন?

মেখলিগঞ্জে পরাজিত শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ‘জেলখাটা’ পরেশ অধিকারী

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

সেপ্টেম্বরেই বিয়ের পিঁড়িতে জাহ্নবী, কী জানালেন অভিনেত্রীর বাবা বনি কাপুর?

ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজে রাজ চক্রবর্তীকে লক্ষ্য করে ইট বৃষ্টি, ছোড়া হল কাদা

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র