ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজে রাজ চক্রবর্তীকে লক্ষ্য করে ইট বৃষ্টি, ছোড়া হল কাদা

ব্যারাকপুরের ভোট গণনা কেন্দ্র সুরেন্দ্রনাথ কলেজ ছাড়তেই পরিচালক তথা ব্যারাকপুরের বিদায়ী বিধায়ক রাজ চক্রবর্তীকে লক্ষ্য করে ইট ছুড়ল বিজেপি কর্মী-সমর্থকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যারাকপুরের ভোট গণনা কেন্দ্র সুরেন্দ্রনাথ কলেজ ছাড়তেই পরিচালক তথা ব্যারাকপুরের বিদায়ী বিধায়ক রাজ চক্রবর্তীকে লক্ষ্য করে ইট ছুড়ল বিজেপি কর্মী-সমর্থকরা। সঙ্গে তুলল ‘চোর চোর’ শ্লোগান। চলতি বছরে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী হয়েছিলেন রাজ। ২০২১ সালে তৃণমূলের টিকিটে জিতে ব্যারাকপুরের বিধায়ক হয়েছিলেন তিনি। আবারও তাঁকেই তৃণমূল প্রার্থী করেছিল রাজ্যের বিদায়ী শাসকদল। কিন্তু এবার যেন হাড্ডাহাড্ডি লড়াই। পরিচালকের বিপরীতে প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী।

ভোটের আগে জোরকদমে প্রচার সেরেছিলেন রাজ চক্রবর্তী। গত পাঁচবছরে ব্যারাকপুরের মানুষ জনের অন্যতম ভরসার পাত্র হয়ে উঠেছিলেন তিনি। ব্যারাকপুরের একাধিক উন্নয়ন করেছেন। কিন্তু ফলাফলে তাঁকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছেন কৌস্তভ বাগচী। প্রচারে একে অপরকে বিঁধে ঝড় তুলেছেন। কিন্তু সেই রাজ চক্রবর্তীকেই আজ শুনতে হচ্ছে ‘চোর চোর’ শ্লোগান। আজ ৪ মে, বাংলায় কে জিতবে? তৃণমূলের প্রত্যাবর্তন নাকি পরিবর্তন? এ বার বাংলায় বিজেপি জিতলে, প্রথমবার বিজেপি শাসনে আসবে। যাই হোক, গতবার জিতলেও, এই নির্বাচনে দুপুর পৌনে চারটে পর্যন্ত প্রায় নয় হাজার ভোটে পিছিয়ে ছিলেন রাজ চক্রবর্তী। এরপরেই ব্যারাকপুরের গণনা কেন্দ্র ছাড়তেই তাঁর সঙ্গে ঘটল বিপত্তি।

ব্যারাকপুর বিধানসভা নির্বাচন কেন্দ্রে এখনও পর্যন্ত বিপুল ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী। তাঁর থেকে ৯,৫৮২ ভোটে পিছিয়ে রয়েছেন রাজ চক্রবর্তী। আজ দুপুরে ভোট গণনা কেন্দ্র থেকে বের হতেই রাজ চক্রবর্তীকে লক্ষ্য করে কাদা বালি ছোড়েন বিজেপি কর্মী সমর্থকরা। শুধু তাই ইটও ছোড়া হয়। কাদার ঢ্যালা ছুঁড়ে মারতে থাকেন তাঁরা। সেই দৃশ্য দেখে পরিচালককে বাঁচান সেখানে থাকা তৃণমূল কর্মী সমর্থকরা। তাঁকে আড়াল করিয়ে সরিয়ে নেন। তবে এমন অবস্থাতেও ভোট গণনা কেন্দ্র থেকে হাসিমুখে বের হন রাজ চক্রবর্তী। তবে তাঁর মুখে স্পষ্ট ছিল বিরক্তির ছাপ। মাথা নিচু করে শেষ পর্যন্ত কেন্দ্র ছাড়েন তিনি।

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট