ভোপাল থেকে গ্রেফতার ৬ সন্দেহভাজন জঙ্গি, উদ্ধার বিস্ফোরক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বড়সড় নাশকতার ছক বানচাল। মধ্য়প্রদেশের ভোপাল থেকে রবিবার জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হল ৬ জনকে। ধৃত ওই ৬ জন আগামিদিনে ভোপালে খুব বড়সড় নাশকতার পরিকল্পনা করছিল বলে পুলিশের পারথিক অনুমান। তাদের কাছ থেকে বিস্ফোরক, ল্যাপটপ, সাম্প্রদায়িক বইয়ের মতো একাধিক গুরুত্বপূর্ণ জিনিস উদ্ধার হয়েছে বলে খবর।

পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে ভোপালের করন্দ ও আইশবাগ এই দুই এলাকা থেকে ওই ৬ জনকে গ্রেফতার করেছে মধ্যপ্রদেশ পুলিশ। ওই এলাকায় যে এমন কয়েকজন সন্দেহভাজন জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে সেটা আগেই গোপন সূত্রে খবর পেয়েছিল পুলিশ। সেই খবরের ওপর ভিত্তি করেই পুলিশের সন্ত্রাসবিরোধী স্কোয়াড এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যৌথভাবে ওই এলাকায় শনিবার রাত থেকে সন্ধান অভিযান চালাচ্ছিল। জানা যাচ্ছে, যে বাড়ি দুটি থেকে ওই ৬ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে সেটি স্থানীয় পুলিশ স্টেশনের খুব কাছে। 

সূত্রের খবর, গত তিন মাস ধরে ওই ৬ জন ব্যক্তি বাড়ি ভাড়া করে ওই এলাকায় আস্তানা গেড়েছিল। তবে বাড়ি ভাড়ার কোনও চুক্তি বা পুলিশ ভেরিফিকেশন তাদের কাছে ছিল না। তবে জানা যাচ্ছে যে বাড়িটি ভাড়া নিয়ে তারা থাকছিল সেটা একটা বহুতল। তাদের প্রতিবেশীরা জানিয়েছেন, প্রায় ৬০ জন পুলিশ কর্মী ভোর ৩ টের সময়ে ওই ভবনের সামনে উপস্থিত হন এবং সন্দেহভাজন ওই ৬ জনকে গ্রেফতার করেন। 

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর