করোনায় নতুন আক্রান্ত ৬২৮ জন, অ্যাকটিভ কেস ৪ হাজার ছাড়াল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বছরের শেষের দিকে নতুন করে উদ্বেগ বাড়িয়ে চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬২৮ জন। আর প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন কেরলের এক বাসিন্দা।

সোমবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত দৈনিক করোনা সংক্রান্ত বুলেটিনে জানানো হয়েছে, ‘এদিন সকাল আটটা পর্যন্ত নতুন করে ৬২৮ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪,৫০,০৯,২৪৮ জন। একজন প্রাণ হারানোয় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,৩৩,৩৩৪ জনে। প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪,৪৪,৭১,৮৬০ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। মৃত্যুর হার ১.১৯ শতাংশ।’

গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের তুলনায় সুস্থ হওয়া রোগীর সংখ্যা কম হওয়ায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে। এদিন সকাল আটটা পর্যন্ত সক্রিয় রোগীর সংখ্যা চার হাজারের গণ্ডি ছাড়িয়ে দাঁড়িয়েছে ৪,০৫৪ জনে। এখনও পর্যন্ত দেশে ২২০.৭৬ কোটি  কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে। নয়া আক্রান্তের মধ্যে কত জন করোনায় নয়া ভ্যারিয়েন্ট জেএন.১-এ আক্রান্ত সে বিষয়ে অবশ্য স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

ডাক্তার সেজে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি, ‘জিন জাদুর’ নাম করে ভূতুড়ে চিকিৎসার পর্দাফাঁস 

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

জিটিএ-র দায়িত্বে বিমল-রোশন! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাড়ছে জল্পনা

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির

ডেঙ্গু রোধে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! বদলাচ্ছে সরকারি স্কুলের ইউনিফর্ম