আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অনলাইন জালিয়াতির খপ্পরে পড়ে ২.৩১ লক্ষ টাকা খোয়ালেন প্রবীণ ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি: অনলাইন প্রতারণার খপ্পরে পড়ে ২.৩১ লক্ষ টাকা খোয়ালেন একজন ৬৮ বছর বয়সী হার্ডওয়্যার ব্যবসায়ী। সন্দেহভাজন ফিশিং জালিয়াতিতে জড়িয়েছেন তিনি৷ জানা গিয়েছে, প্রথমে তিনি বিষয়টি আঁচ করতে পারেনি। এরপর তাঁর ফোনে একাধিক ওয়ান-টাইম পাসওয়ার্ড (OTP) এবং লেনদেনের সতর্কতা বার্তা পৌঁছনোর পর তাঁর টনক নড়ে। সেই বার্তার মাধ্যমেই তিনি অননুমোদিত লেনদেন সম্পর্কে জানতে পারেন। বাইকুল্লা পুলিশ জানিয়েছে, প্রতারিত প্রবীণ ব্যক্তিটি মুম্বইয়ের মাজগাঁওয়ের বাসিন্দা। তিনি হার্ডওয়্যার সরবরাহের ব্যবসা করেন।

গত ৩ জুন থেকে, তিনি তার ফোনে বিভিন্ন বার্তা এবং ওটিপি পেতে শুরু করেছিলেন। কিন্তু তিনি প্রথমে সেগুলিকে উপেক্ষা করেছিলেন। এবং নিশ্চিন্তে ছিলেন। কারণ তাঁর কোনও ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের সুবিধা নেই৷ এর তিন দিন পরে আবারও তিনি লেনদেন সংক্রান্ত একইরকম বার্তা পেতে থাকেন। এরপর বিষয়টি নিয়ে ব্যাঙ্কে যান। তাঁর সন্দেহ হয়েছিল যে, প্রতারণামূলক লেনদেন করার জন্য কেউ তার অননুমোদিত মোবাইল নম্বর ব্যবহার করছে। এরপরই তিনি তড়িঘড়ি ব্যাঙ্কে ছুটে যান। এরপরেই ব্যাঙ্ক থেকে তিনি জানতে পারেন যে, একাধিক লেনদেনের মাধ্যমে তার অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করা হয়েছে। যা জানার পর স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়ে যায়, ওই ব্যক্তির। এই প্রসঙ্গে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, “অনেক ক্ষেত্রে, আমরা লক্ষ্য করেছি যে সংক্ষুব্ধ ব্যক্তি অজান্তে কোনও লিঙ্কে ক্লিক করে ফেলে বা এমন একটি অ্যাপ ডাউনলোড করে যা তৃতীয় ব্যক্তির কাছে তার ডিভাইসের অননুমোদিত অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়। সম্ভবত ওই ব্যক্তিও এমনই জালিয়াতির শিকার হয়েছেন।”

তবে এই পদ্ধতিতে, প্রতারকরা প্রতারণামূলক জাল বেছোচ্ছে এবং অবৈধভাবে আর্থিক লেনদেন করছে। তবে এ ক্ষেত্রে, ওই প্রবীণ ব্যক্তির সঙ্গে কী ঘটেছিল তার তদন্ত করা হচ্ছে। এমনকী প্রতারকরা কীভাবে টাকা পাচার করতে পেরেছিল তা তদন্ত শুরু করছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনের বিভিন্ন ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। পুলিশ ভারতীয় দণ্ডবিধির ধারা ৪২০ (প্রতারণা এবং অসাধুভাবে সম্পত্তি সরবরাহের প্ররোচনা) পাশাপাশি তথ্য প্রযুক্তি আইনের 66C (পরিচয় চুরি), 66D (কম্পিউটার সংস্থান ব্যবহার করে ব্যক্তিত্ব দ্বারা প্রতারণা) এর অধীনে একটি মামলা দায়ের করেছে।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ