ভয়ঙ্কর দুর্ঘটনা, ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু কুম্ভ ফেরত ৭ পূর্ণার্থীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মধ্যপ্রদেশের জব্বলপুর জেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। মঙ্গলবার সকালে হাইওয়েতে ট্রাকের সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ।  আর তাতেই প্রাণ হারালেন কুম্ভ ফেরত ৭ পূর্ণার্থী। নিহতরা সকলেই  অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। ইতিমধ্যেই তাদের দেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ।

এদিন হাইওয়েতে দুর্ঘটনার খবর পেয়েই সঙ্গে  সঙ্গে দুর্ঘটনাস্থলে যায় জব্বলপুর থানার পুলিশ । কিন্তু ততক্ষণে প্রাণ হারিয়েছেন গাড়িতে থাকা  ৭ জন যাত্রী । পুলিশ সূত্রে খবর, সিহোরার কাছে ৩০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে । মহাকুম্ভে স্নান করে গাড়ি নিয়ে  বাড়ি ফিরছেন পূর্ণার্থীরা । আর তখনই দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়ি। এখন ট্রাক চালকের খোঁজ মেলেনি ।  তবে কী করে দুর্ঘটনাটি ঘটল তা এখন অধরা  ।  দেখা হচ্ছে দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ।  এই নিয়ে শুরু হয়েছে তদন্ত ।

উল্লেখ্য এরআগেও মহাকুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন কুম্ভ ফেরত পূর্ণার্থীরা । সোমবার  (১০ ফেব্রুয়ারি) মহাকুম্ভ থেকে ফেরার পথে ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে আগ্রার এক দম্পতির মৃত্যু হয়। স্টেশন হাউস অফিসার রুদ্র প্রতাপ সিং জানিয়েছেন, ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এই দুর্ঘটনার   ২৪ ঘণ্টার মধ্যেই আগ্রার চিত্র দেখা গেল মধ্যপ্রদেশে। 

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ,জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু

গুলিতে কাঁপল টাইমস স্কোয়ার, নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি পর্যটকদের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ইরান আলোচনা অনিশ্চিত, সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা

আইফোন প্রেমীদের দুঃসংবাদ শোনালেন অ্যাপল সিইও টিম কুক

৭,০০০mAh ব্যাটারি ও ১২০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ লঞ্চ হল Oppo Reno15A

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

কিডনির রোগ থাকলে বাড়তে পারে ‘লো ব্লাড সুগার’ এর ঝুঁকি, সতর্কবার্তা চিকিৎসকদের

সকালের খাবারে প্রোটিন নাকি ফাইবার কোনটি বেশি জরুরি? কী বলছেন বিশেষজ্ঞরা?

ভাঙা সম্পর্কও জোড়া লাগতে পারে, যদি থাকে এই ৩ টি শর্ত