বৈষ্ণোদেবী যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৭ পূণ্যার্থী  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে দিল্লি-জম্মু জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার আচমকাই একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭ জন এবং ২০ জন আহত হয়েছেন।  জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে একটি পরিবার মিনিবাসে করে বৈষ্ণোদেবীর মন্দিরে যাচ্ছিলেন ৷ ওই বাসে ২৬ জন ছিল।

স্থানীয়রা জানিয়েছে,  হরিয়ানার অম্বালার কাছে পৌঁছতে ট্রাকের সঙ্গে জোরদার ধাক্কা লাগে মিনিবাসের।  তারজেরে যাত্রীবাহী বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দিল্লি-জম্মু জাতীয় সড়কে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে বাসের মধ্যে থাকা যাত্রীদের উদ্ধার করে। তবে ততক্ষণে ঘটনাস্থলে  প্রাণ হারিয়েছেন একই পরিবারের তিনজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান হয়। চিকিৎসারত অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়। এখন পর্যন্ত নিহতদের পরিবার সম্পর্কে কিছু জানা যায়নি।

উল্লেখ্য দুর্ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে , ট্রাকের চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে। একটি মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে এই দুর্ঘটনা প্রসঙ্গে এক যাত্রী বলেছেন, ‘ট্রাকচালক ব্রেক কষে দেন। আমাদের বাসটি ট্রাকের পেছনে ছিল। তাই সময়মত থামতে পারেনি। তাতেই দুর্ঘটনাটি ঘটে।‘ তবে কি করে এমন ভয়াবহ দুর্ঘটনা হল তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক