মা’য়ের লিভ-ইন পার্টনারের চরম নির্যাতনে মৃত্যু ৭ বছরের শিশুর

Share:

নিজস্ব প্রতিনিধি: মায়ের কাছে সন্তানরাই সবচেয়ে প্রিয় হয়। জীবন দিয়ে আগলে আগলে রাখেন। কিন্তু মহারাষ্ট্রের আম্বারনাথে ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। শুধুমাত্র নিজেদের সুখের জন্য প্রেমিকার সন্তানের উপর উঠেছে নির্যাতনের অভিযোগ। মায়ের লিভ-ইন পার্টনারে নির্যাতনে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে সাত বছরের এক শিশুর।  মুম্বইয়ের কেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যু হয়েছে।   

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে তার মায়ের সঙ্গে সম্পর্কের পথে বাধা হিসেবে দেখত। তদন্তকারীরা জানিয়েছেন, স্বামীর  থেকে  আলাদা হওয়ার পর নাবালকের মায়ের সঙ্গে  লিভ-ইন সম্পর্কে ছিলেন ২৫ বছর বয়সী অভিযুক্ত। মহিলাটি তার ছোট ছেলেকে নিয়ে আম্বারনাথে অভিযুক্তের বাড়িতে থাকতেন, আর তার দুই সন্তান তাদের বাবার সঙ্গে থাকত।  শিশুটিকে তার মায়ের পাশে ঘুমাতো। সেই বিষয়কে অভিযুক্ত তাদের সম্পর্কের পথে  বাধা হিসেবে দেখত। তদন্তকারীরা জানিয়েছেন,  মহিলা যখন তাঁর কর্মস্থলে থাকত তখন অভিযুক্ত শিশুটির উপর বারবার শারীরিক নির্যাতন  চালাত। এমনকি সাত বছরের শিশু এই নির্যাতনের বিষয়ে মাকে জানিয়েছিল। পুলিশ জানিয়েছে, ওই মহিলা অভিযুক্তকে সতর্ক করলেও নির্যাতন থামেনি।   

আরও পড়ুন: নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

জানা গিয়েছে, ১৭ জুলাই, অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে রুটি বেলার বেলন দিয়ে আঘাত করে এবং বারবার লাথি মারে। শিশুটি গুরুতর আঘাত পায়। শিশুটিকে প্রথমে উলহাসনগরের সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, পরে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে সিয়ন হাসপাতালে এবং পরবর্তীতে মুম্বাইয়ের কেএম হাসপাতালে রেফার করা হয়।  আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি প্রথমে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা শিশুটির ওপর হামলার কথা বলে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। তবে, তার বক্তব্যে অসঙ্গতি দেখা দেওয়ায় তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় অপরাধ স্বীকার করে। সহকারী পুলিশ কমিশনার শৈলেশ কালে এবং সিনিয়র পুলিশ ইন্সপেক্টর শাব্বির সৈয়দ বলেছেন, অভিযুক্ত পুলিশি হেফাজতে রয়েছে এবং ঘটনার সব দিক খতিয়ে দেখতে তদন্ত চলছে।

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারগুলির পাশে সরকার, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে হামলায় জড়িত ১০ মাওনেতাকে মৃত্যুদণ্ডের সাজা

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা