দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাঁ- এর বদলে ডান চোখে অস্ত্রপচার, ৭ বছরের শিশুকে নিয়ে ছেলেখেলা চিকিৎসকের

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিনিয়ত সামনে আসছে চিকিৎসকদের গাফিলতির ঘটনা। ভুল অস্ত্রপচারের জন্য বিপন্ন হচ্ছে রোগীদের জীবন। এবার এমনই ঘটনা ঘটল নয়ডার একটি হাসপাতালে। সেখানে বাঁ চোখে অস্ত্রোপচার করাতে যাওয়া সাত বছরের এক শিশুর ডান চোখে অস্ত্রোপচার করলেন চিকিৎসক ।

ঘটনাটি ঘটেছে ১২ নভেম্বর সেক্টর গামা ১-এর আনন্দ স্পেকট্রাম হাসপাতালে। এই ঘটনা প্রসঙ্গে শিশুটির বাবা নীতিন ভাটি জানিয়েছেন, ‘ বাঁ চোখে ঘন ঘন জল পড়ত বলে ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক আনন্দ ভার্মা জানান সন্তানের চোখে প্লাস্টিকের মতো একটি বস্তু রয়েছে। যা অপারেশনের মাধ্যমে নিরাময় করা সম্ভব।‘ জানা গিয়েছে, এরপরেই সাত বছরের শিশুর চোখে অস্ত্রপচার হয়। আর এই অপারেশনের জন্য মোট ৪৫ হাজার টাকা খরচ হয় পরিবারের।

চোখে অস্ত্রপচার হওয়ার পর বাড়িতে ফিরতেই প্রথমে মায়ের নজর পড়ে, ছেলের চোখে ভুল অস্ত্রপচার করা হয়েছে। এরপরই ওই চিকিৎসকের মুখোমুখি হন তাঁর বাবা-মা । আর সেইসময় চিকিৎসক এবং তাঁর সহকর্মীরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এই ঘটনার পর গৌতম বুদ্ধ নগরের চিফ মেডিক্যাল অফিসারের (সিএমও) কাছে অভিযোগ দায়ের করে শিশুটির বাবা। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপি শাসিত রাজ্যে অপুষ্টিতে মৃত্যু ৪ মাসের শিশুর, সরকারি স্বাস্থ্য কর্মীদের নিশানা পরিবারের

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ