বিশ্বের সর্বোচ্চ রামমূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ গোয়ার শ্রী সংস্থান গোকর্ণ জীবোত্তম মঠে বিশ্বের সর্বোচ্চ রামমূর্তি উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মূর্তিটি নির্মিত হয়েছে ব্রোঞ্জ দিয়ে। একই সঙ্গে প্রধানমন্ত্রী শুক্রবার পারতাগালিতে অবস্থিত মঠে অবস্থিত মন্দিরটিও পরিদর্শন করেছেন। গুজরাতে স্ট্যাচু অফ ইউনিটির নকশা যিনি তৈরি করেছিলেন সেই ভাস্কর রাম সুতার রামমূর্তিটি তৈরি করেছেন। এটি বিশ্বের সর্বোচ্চ রামমূর্তি।

শ্রী সংস্থান গোকর্ণ জীবোত্তম মঠ ভারতের প্রাচীনতম মঠগুলির মধ্যে একটি। এটি নিজের আধ্যাত্মিক, সাংস্কৃতিক এবং সামাজিক অবদানের জন্য সারা বিশ্বে পরিচিত। সারস্বত সম্প্রদায়ের মধ্যে গোকর্ণ মঠ বিশিষ্ট স্থান অধিকার করে। মঠ ঐতিহ্যের ৫৫০ তম বর্ষ পূরণ উপলক্ষে ২৭ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। গোয়ার মঠ প্রাঙ্গণটি ৩৭০ বছর আগে কানাকোনার (দক্ষিণ গোয়া জেলা) পারতাগল গ্রামে নির্মিত হয়েছিল। অনুষ্ঠানে প্রতিদিন কমপক্ষে ৭,০০০ থেকে ১০,০০০ ভক্ত সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

শুক্রবার সকালেকর্ণাটকের উদুপিতে শ্রীকৃষ্ণ মঠে লক্ষ কণ্ঠ গীতা পাঠ অনুষ্ঠানে ভাষণ দেওয়ার পর প্রধানমন্ত্রী একটি রোড শো করেন। উদুপি সফরের সময়, প্রধানমন্ত্রী কৃষ্ণ গর্ভগৃহের সামনে অবস্থিত সুবর্ণ তীর্থ মণ্ডপের উদ্বোধন করেন এবং কনক কবচ (সোনার আবরণ) কনক কিন্দিতে উৎসর্গ করেন। কনক কিন্দি হল একটি পবিত্র জানালা, যেখান দিয়ে সন্ত কনকদাস কৃষ্ণের ঐশ্বরিক দর্শন পেয়েছিলেন বলে বিশ্বাস করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজে গীতা পাঠ করেন। এদিন প্রধানমন্ত্রী সনাতম ধর্মের শুদ্ধতার কথা স্মরণ করিয়ে বলেন, এক লক্ষ মানুষ ভাগবত গীতা থেকে শ্লোক পাঠ করার সময় বিশ্ব ভারতের “দেবত্ব” প্রত্যক্ষ করেছে।

টক-ঝাল স্বাদে জমে যাবে দুপুরের খাবার, দক্ষিণী স্টাইলে বানান আমলকি রাইস

পানীয় জল ও ফলের রসের আড়ালে বেআইনি মদের রমরমা কারবার! বীরভূমে বিশাল অভিযানে পর্দাফাঁস

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিরামিষ রান্নার একঘেয়েমি কাটাতে বানান কাজু বাদামের রাজকীয় কারি

‘সাহেব আমি বেঁচে আছি’, সরকারি ভাতার খোঁজে দফতরে দফতরে ঘুরছেন বৃদ্ধা

নিরামিষের দিন? বানিয়ে ফেলুন মাশরুম পোলাও, রইল রেসিপি

‘কোহলি তাড়াতাড়ি আউট হলে খেতে ইচ্ছা করত না’, বিরাট-ভক্ত ‘নানা’র পুরনো ভিডিও ভাইরাল

নানা পাটেকরের ‘প্রথম ভালবাসা’ কে? সাক্ষাৎকারে যা জানিয়েছিলেন অভিনেতা

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?