থানের রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে আট

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: থানের রাসায়নিক কারখানার বয়লার ফেটে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা ক্রমশই বাড়ছে। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কমপক্ষে আটজন প্রাণ হারিয়েছেন। আর গুরুত জখম হয়েছেন ৬০ জন। আহতদের অনেকের অবস্থা সঙ্কটজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। ইতিমধ্যেই বিস্ফোরণের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে একনাথ শিন্ডে সরকার।

বৃহস্পতিবার দুপুরে থানের ডম্ভিবোলি এলাকার শিল্পতালুকে অবস্থিত আমুদান কেমিক্যালস প্রাইভেট লিমিটেড নামে একটি রাসায়নিক কারখানার বয়লারে বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণ থেকে আগুন লেগে যায়। কারখানায় প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। একের পর এক গ্যাস সিলিন্ডারেও বিস্ফোরণ ঘটে। স্থানীয়রা জানিয়েছেন বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে দুই কিলোমিটার দূর থেকেও শব্দ শোনা গিয়েছে। শিল্পতালুকের কাছে থাকা সাই বাবার একটি মন্দিরও সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিয়োতে দেখা যাচ্ছে, দাউ-দাউ করে জ্বলছে আগুন। কালো কুণ্ডলীতে ছেয়ে গিয়েছে গোটা এলাকা। সেই সঙ্গে তীব্র আর্ত চি‍ৎকারের শব্দও ভেসে আসছে।  

অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। দমকলের একাধিক ইঞ্জিনও ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বিধ্বংসী আগুনে কার্যত কারখানাটি ভস্মীভূত হয়েছে। আগুন নেভানোর পরে কারখানার ভিতর থেকে আটজনের ঝলসে যাওয়া নিথর দেহ উদ্ধার করেছেন দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। গুরুতর জখম অবস্থায় ৬০ জনকে উদ্ধার করে  এমআইডিসির নেপচুন হাসপাতাল এবং এআইএমএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে ওই ভয়াবহ বিস্ফোরণ ঘটল, তা জানা যায়নি।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়