হায় শরিকি নির্ভরশীলতা! ৮০ বছরেও মোদির মন্ত্রিসভায় মাজি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রধানমন্ত্রীর কুর্সিতে আসীন হয়েই ৭৫ বছর পেরিয়ে যাওয়ার অজুহাতে বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য লালকৃষ্ণ আদবানি-মুরলী মনোহর জোশিদের মার্গদর্শক মণ্ডলীতে পাঠিয়ে দিয়েছিলেন নরেন্দ্র মোদি। ৭৫ বছর পেরনোয় নাজমা হেপাতুল্লা ও কলরাজ মিশ্রকেও মাঝপথে মন্ত্রিসভা থেকে হঠিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। অথচ এবার সরকার গড়ার তাগিদে ৭৯ বছর বয়সী এক নেতাকে নিজের মন্ত্রিসভায় ঠাঁই দিতে বাধ্য হয়েছেন মোদি। আর তার পরেই রাজনৈতিক মহলে জোর হাসি-ঠাট্টা শুরু হয়েছে। কটাক্ষের সঙ্গে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ‘ক্ষমতার স্বাদ পাওয়া বড় বালাই। তাই প্রধানমন্ত্রীর পদ হাসিলে পঁচাত্তরেরর বেশি বয়সীকে  নিজের মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রীর পদে বসাতে বাধ্য হয়েছেন মোদি।’

গত কাল রবিবারই টানা তৃতীয় বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছে নরেন্দ্র দামোদরদাস মোদি। তাঁর সঙ্গেই পূর্ণ, স্বাধিন দায়িত্বপ্রাপ্ত এবং প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ৭১ জন। যেহেতু গত দু’বারের মতো এবার একার কোমরের জোরে সরকার চালানোর মতো সাংসদ জোটাতে পারেননি মোদি, তাই শরিকদের তোয়াজের রাস্তায় হেঁটেছেন। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা হিন্দুস্থান আওয়াম মোর্চার নেতা জিতনরাম মাজিকে নিজের মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী করেছেন। বিহারের প্রবীণ নেতার বর্তমান বয়স ৮০ বছর।

প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পরেই দলে মন্ত্রিসভা কিংবা সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়ঃসীমা ৭৫ বেঁধে দিয়েছিলেন মোদি। ২০১৬ সালের জুলাই মাসেই ৭৫ পেরিয়ে যাওয়া নেতাদের মন্ত্রিসভা থেকে বাদ দেন তিনি। এমনকি পদ খোয়াতে হয় গুজরাতের মুখ্যমন্ত্রী আনন্দীবেন পটেলকে। ওই ফর্মূলাতেই মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহানের মন্ত্রিসভা থেকে সরতে হয়েছিল দুই প্রবীণ নেতা বাবুলাল গৌর ও সতরাজ সিংহকে।  

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়