লোকসভা ভোটে জামানত খুঁইয়েছেন ৭,১৯৩ প্রার্থী, কোন দলের কত জন?  

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অষ্টাদশ লোকসভার পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আর চূড়ান্ত ফলাফলেই একাধিক বিষ্ময়কর তথ্য উঠে আসছে। পরিসংখ্যান অনুযায়ী, সদ্য সমাপ্ত ভোটে লড়াইয়ের ময়দানে থাকা ৭,১৯৩ জন প্রার্থীই জামানত হারিয়েছেন। অর্থা‍ৎ ভোটে লড়া ১০০ প্রার্থীর মধ্যে ৮৬.১৭ জনই জামানত হারিয়েছেন। স্বীকৃত রাজনৈতিক দলের মধ্যে জামানত হারানোর নিরিখে শীর্ষে রয়েছে মায়াবতীর বহুজন সমাজ পার্টি। আর তার পরে সিপিআইএম।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, লোকসভা ভোটে লড়ার জন্য প্রত্যেক প্রার্থীকে ২৫ হাজার টাকা করে গচ্ছিত রাখতে হয়। কোনও কেন্দ্রের মোট বৈধ ভোটের এক ষষ্ঠাংশ অর্থা‍ৎ ছয় ভাগের এক ভাগ ভোট পেলে ওই গচ্ছিত টাকা ফেরত পাবেন সংশ্লিষ্ট প্রার্থী। একটি ভোট কম পেলেও ওই গচ্ছিত টাকা আর ফেরত পাওয়া যাবে না। অর্থা‍ৎ জামানত জব্দ হবে।

কমিশনের তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত লোকসভা ভোটে মায়াবতীর বহুজন সমাজ পার্টির (বসপা) ৯৭.৫ শতাংশ প্রার্থীই জামানত খুঁইয়েছেন। এবারের ভোটে বসপার তরফে দেশজুড়ে ৪৮৮ জন প্রার্থী দাঁড় করানো হয়েছিল। তার মধ্যে ৪৭৬ জনই জামানত খুঁইয়েছেন। এর পরেই রয়েছে সিপিআইএম। স্বঘোষিত সর্বহারার দল ৫২ আসনে প্রার্থী দিয়েছিল। তার মধ্যে চার আসনে জয় পেয়েছে। ৩০ প্রার্থী জামানত খুঁইয়েছেন। অর্থা‍ৎ শতাংশের হিসাবে ৫৭.৬৯। গোটা দেশে ৪৪১ আসনে প্রার্থী দিয়েছিল বিজেপি। ২৪০ আসনে জয় হাসিল করেছে। হেরে যাওয়া ২০১ প্রার্থীর মধ্যে জামানত খুঁইয়েছেন ২৭ জন (৬.১২ শতাংশ)। কংগ্রেসের তরফে প্রার্থী দেওয়া হয়েছিল ৩২৮ আসনে। জিতেছেন ৯৯ জন। ২২৯ প্রার্থীকে হারের স্বাদ পেতে হয়েছে। তার মধ্যে জামানত খুঁইয়েছেন ২৬ জন। পশ্চিমবঙ্গ, অসম-সহ দেশের ৪৮ আসনে লড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। ২৯ আসনে জয় পেয়েছে দল। পাঁচ প্রার্থীকে (১০.৪১ শতাংশ) জামানত খোয়াতে হয়েছে।

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

আভা আইডি তৈরিতে দেরি, লাইনে দাঁড়িয়ে কালঘাম ছুটছে রোগী-পরিজনদের, চাঞ্চল্য বাঁকুড়ায়

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

বাড়িতে ডেকে এনে শিশুকে যৌন হেনস্থা প্রৌঢ়ের, শোরগোল গড়ফায়

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা