ষষ্ঠ দফার ভোটের প্রচার শেষ, শনিতে ৫৮ আসনে পরীক্ষা ৮৮৯ প্রার্থীর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অষ্টাদশ লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটপ্রচার থামল বৃহস্পতিবার সন্ধ্যায়। আগামী শনিবার ছয় রাজ্য ও দুই কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮ আসনে ভোট নেওয়া হবে। আর ওই ভোটের সঙ্গে সঙ্গে দেশের ২৮ রাজ্য ও সব কয়টি কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট সম্পূর্ণ হয়ে যাবে।

ষষ্ঠ দফায় সবচেয়ে বেশি আসনে ভোট নেওয়া হচ্ছে উত্তরপ্রদেশে। যোগী আদিত্যনাথের রাজ্যের ১৪ আসনে ভোট নেওয়া হবে। এছাড়া হরিয়ানার ১০টি, বিহারের ৮টি, পশ্চিমবঙ্গের ৮টি, দিল্লির ৭টি, ওড়িশার ৬টি, ঝাড়খণ্ডের ৪টি এবং জম্মু-কাশ্মীরের রাজৌরি-অনন্তনাগ আসনে ভোট নেওয়া হবে। ষষ্ঠ দফায় যে ৫৮টি আসনে ভোট নেওয়া হচ্ছে তার মধ্যে ৪০টিতে গতবার জিতেছিল বিজেপি। আর এনডিএ জিতেছিল ৪৫টি আসনে। বাকি ১৩টি আসনে জিতেছিল বিজেপি বিরোধী জয়লাভ করেছিল। যদিও রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, গতবারের জয়ী আসন ধরে রাখা বিজেপির পক্ষে সম্ভব হবে না। উল্টোদিকে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের শরিক দলগুলির ফল গতবারের চেয়ে ভাল হবে। বিশেষ করে উত্তরপ্রদেশ, দিল্লি, বিহার, হরিয়ানা এবং পশ্চিমবঙ্গে বিরোধীরা বিজেপির তুলনায় অনেকটাই এগিয়ে ইন্ডিয়া জোট।

ষষ্ঠ দফায় ভোট আসরে ভাগ্য পরীক্ষায় নামছেন ৮৮৯ প্রার্থী। তার মধ্যে প্রাক্তন দুই মুখ্যমন্ত্রীও রয়েছেন। হরিয়ানার কার্নাল আসন থেকে বিজেপির প্রতীকে লড়ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার। জম্মু-কাশ্মীরের রাজৌরি-অনন্তনাগে ভাগ্যপরীক্ষায় নেমেছেন পিডিপি নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। এছাড়া সুলতানপুর আসন থেকে লড়ছেন মানেকা গান্ধি, রোহতক থেকে কংগ্রেসের দীপেন্দ্র হুডা। পশ্চিমবঙ্গে ভাগ্যপরীক্ষায় নেমেছেন অভিনেতা দেব, জুন মালিয়া, সৌমেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, জ্যোতির্ময় সিং মাহাত, কালীপদ সরেন, অগ্নিমিত্রা পাল।

বিয়ের আগে প্রাক্তন সহকর্মীর সঙ্গে দেখা করতে গিয়ে খুন যুবক! গ্রেফতার ২

সৌদি-হুতিদের পাল্টাপাল্টি হামলায় নিহত ৫, মৃতদের মধ্যে ৩ জনই শিশু

‘তৃণমূল মৃত ও নির্মূল, প্রতীক এল কি গেল, যায় আসে না,’ কটাক্ষ শমীকের

কর্মরত অবস্থায় পঞ্জাব পুলিশের এএসআইকে গুলি করে হত্যা, হাড়হিম ঘটনা অমৃতসরে

প্রতীক হারিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা! তোড়জোড় কালীঘাট শিবিরে

৩ অক্টোবরের আগে রাস্তায় কোনও পুজোর বিজ্ঞাপন নয়, নয়া নিয়ম কলকাতা পুরসভার

খাদ্য সুরক্ষা দফতরের অভিযানের জেরে রাতারাতি বদলে গেল হোটেল-রেস্তরাঁর চেহারা

১৭ বছরের নাবালিকাকে গণধর্ষণের পর খুন, ক্ষতবিক্ষত দেহ ছিঁড়ে খেল কুকুর, গ্রেফতার ৩ কিশোর

চিনা মাঞ্জার দাপট রুখতে এবার ড্রোন! বিশ্বকর্মা পুজোয় আকাশপথে পুলিশের কড়া নজর

বিশ্বকর্মা পুজোর দিনে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা

হানিমুনে গিয়ে বারবিকিউয়ের আগুনে ঝলসে গেলেন নববধূ! হাসপাতালে চলছে মরণবাঁচন লড়াই

ঋতব্রতদের দলের নাম কী জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস? কমিশনকে দেওয়া চিঠি নিয়ে জল্পনা

উপনির্বাচনের আগে তৃণমূলের প্রতীক ফ্রিজ, নির্বাচন কমিশনকে জবাব মমতার

সৌদির আকাশে এবার F-35! ৪৮টি অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রিতে সায় আমেরিকার